খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটনার দুই জনপ্রিয় শিক্ষক রওশান স্যার ও খান স্যারকে ঘিরে দীর্ঘদিনের কোচিং-দ্বন্দ্বের আবহে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। ভাঙচুর মামলার অভিযুক্ত রওশান স্যারের ভাই প্রিন্সের নেপালে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, পাশাপাশি শুরু হয়েছে তদন্ত। 

বিহারের পাটনায় কোচিং সেন্টারকে কেন্দ্র করে চলা দীর্ঘদিনের দ্বন্দ্বের মাঝেই রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল জনপ্রিয় শিক্ষক রওশানের ভাই প্রিন্সের। জানা গিয়েছে, তিনি নেপালে কয়েকজন বন্ধুর সঙ্গে থাকছিলেন। সেখানেই শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। বর্তমানে ভাঙচুরের একটি মামলায় জেলে রয়েছেন রওশান স্যার। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী শিক্ষক ফয়সাল খান, যিনি খান স্যার নামে পরিচিত, ওই মামলায় আইনি স্বস্তি পেয়েছেন।স্থানীয় সূত্রের দাবি, প্রিন্সও সাম্প্রতিক ভাঙচুর মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। এছাড়া ২০২১ সালে খান স্যারের কোচিং সেন্টারে হামলার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। অভিযোগ, সে সময় তিনি শ্রেণিকক্ষে ঢুকে বচসা ও হিংসাত্মক আচরণে জড়িয়ে পড়েন। পাটনার দুই কোচিং প্রতিষ্ঠান Gyan Bindu GS Academy এবং Khan Global Studies-র মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। সম্প্রতি বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে কৃতিত্ব দাবি করা কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পোস্টার ছেঁড়া, সংঘর্ষ, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটে। খান স্যার অতীতে একাধিকবার অভিযোগ করেছেন যে, তাঁর প্রতিষ্ঠানে হামলা এবং কর্মীদের উপর আক্রমণের ঘটনায় রওশান স্যারের ভূমিকা ছিল।

আরও পড়ুন:গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেরাদুন, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

অন্যদিকে রওশান স্যারও অভিযোগ তুলেছেন, তাঁর কোচিং সেন্টারে ২০২৩ সালের ভাঙচুরের ঘটনার নেপথ্যে খান স্যারের হাত রয়েছে। উল্লেখ্য, পাটনার মুসাল্লাহপুর এলাকার কিষাণ কোল্ড স্টোরেজ চত্বরে দুই শিক্ষকের কোচিং সেন্টার পরিচালিত হয়। সেই জায়গার নিয়ন্ত্রণ নিয়েও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে বলে জানা গিয়েছে। প্রিন্সের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা নেপালের উদ্দেশে রওনা হয়েছেন। রহস্যমৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর পাটনার বহুচর্চিত কোচিং-কেন্দ্রিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হল বলে মনে করছে স্থানীয় মহল।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির