পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জোর ধাক্কা খেল বেসরকারি অর্থকরী প্রতিষ্ঠান পেটিএম। শুক্রবার (এপ্রিল) পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অবিলম্বে সংস্থাটিকে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে। তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলেও গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকবে বলেই জানিয়েছে আরবিআই। গ্রাহকদের আমানতের অর্থও ফেরানোর আশ্বাস দিয়েছে।

২০১৬ সালের নোটবন্দির পরেই ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকেছিলেন দেশবাসী। আর তাতেই পোয়াবারো হয়েছিল বিজয়শেখর শর্মার হাতে গড়া ওয়ান ৯৭ কমিউনিকেশনসের মালিকানাধীন পেটিএমের। সাধারণ মানুষ জিনিসপত্র ক্রয় করা থেকে শুরু করে বিভিন্ন বিল মেটানোর ক্ষেত্রেও পেটিএমের উপরে বিশেষ ভরসা করেছিল। কিন্তু ২০২৩ সালের শেষের দিক থেকেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়তে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে। গত ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা ভারতের শীর্ষ ব্যাঙ্ক। আরবিআইয়ের তরফে প্রথমে জানানো হয়েছিল, ২৯ ফেব্রুয়ারির পর থেকে আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। তবে পরে সেই সময়সীমা ১৫ দিনের জন্য বৃদ্ধি করা হয়।

বার বার সতর্ক করা সত্বেও আরবিআইয়ের নীতি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। কম সংখ্যক কর্মী দিয়ে পরিষেবা চালুরও অভিযোগ উঠেছিল। সতর্ক করা সত্বেও না শোধরানোয় এবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে চরম পদক্ষেপের পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিল করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এদিন আরবিআইয়ের তরফে বলা হয়েছে, ‘ব্যাঙ্কটির কার্যক্রম এমনভাবে পরিচালিত হচ্ছিল যা ব্যাঙ্ক এবং আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর ছিল।ব্যাঙ্কের ব্যবস্থাপনা এতটাই নিম্নমানের যে আমানতকারী এবং সাধারণের স্বার্থবিরোধী। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এখন থেকে কোনও ‘ব্যাঙ্কিং ব্যবসা’ পরিচালনা করতে পারবে না।’

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি