রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, গাড়ি-বাড়ির ঋণে বাড়তি সুদ নয়

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জর্জরিত আমজনতার জন্য লক্ষ্মীবারের সকালে সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাড়ছে না রেপো রেট। এপ্রিলের মতোই রেপো রেট  ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণে সাধারণ মানুষকে বাড়তি ঋণ গুনতে হবে না। রেপো রেট হলো সেই রেট বা হার, যার ভিত্তিতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ প্রদান করে।

গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের ওপরে ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত এপ্রিল ও মে মাসে খুচরোর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে দাঁড়ানোর ফলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পথে হাঁটতে পারে বলে অনেকেরই আশঙ্কা ছিল।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট অপরিবর্তিত থাকছে। সেই সঙ্গে দেশে জিডিপি বৃদ্ধির অনুমানেও কোনও পরিবর্তন আনা হয়নি। জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশই থাকছে। রেপো রেট অপরিবর্তিত থাকায় আপাতত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত বোঝা চাপছে না। গৃহঋণ সহ অন্যান্য ঋণের ইএমআই অপরিবর্তিতই থাকছে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়