আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাড়ল Repo, চড়া হারে দিতে হবে EMI, ভিখারির দশা মধ্যবিত্তের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : গত কয়েকদিন ধরেই বাজারে চলছিল গুঞ্জন। গুঞ্জনের বিষয়,  ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক (RBI)আরও এক দফায় বাড়াতে পারে রেপো রেট।  বুধবার সাত সকালে সেই গুঞ্জনে সিলমোহর বসল। 

আরবিআই (RBI) এক ধাক্কায় রেপোরেট (Repo Rate) বাড়িয়ে দিল ৫০ বেসিস পয়েন্ট। এই বৃদ্ধির ফলে রেপোরেটের হার বেড়ে হল ৪.৯০ শতাংশ। এই হারে রেপোরটে বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ যে আরও চওড়া হল তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ,  এবার থেকে চড়া হারে তাদের দিতে হবে ইএমআই।

রেপোরেট (Repo Rate) বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিতে গেলে রেপোরেট বৃদ্ধি করা ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা ছিল না।  

রেপোরেট (Repo Rate)কী সেটাও একবার বলে দেওয়া দরকার। আর রেপোরেট (Repo Rate) বৃদ্ধির ফলে কেন মধ্যবিত্ত বা আম আদমির ওপর চাপ বাড়বে সেটাও জানিয়ে দেওয়া দরকার।  রিজার্ভ ব্যাঙ্ক (RBI)যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। সেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে সেই ঋণ মেটাতে গেলে ব্যাঙ্কগুলিকেও ঋনের ওপর সুদের হার বৃদ্ধি করতে হয়।

সাধারণ মানুষ ব্যাঙ্কের থেকে নানা  ক্ষেত্রে ঋণ নিয়ে থাকেন। সেই ঋণের ওপর ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করে।  রেপো বাড়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর ঋণের ইএমআইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান। 

আরও পড়ুন Omicron আতঙ্কে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ