২০০০ টাকার নোট বাতিল নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আশ্বস্ত করল রিজার্ভ ব্যাঙ্ক

পয়লা অক্টোবরের পর থেকে আর চলবে না ২,০০০ টাকার নোট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের নোটবন্দির দুর্বিষহ স্মৃতি ফিরল। শুক্রবার রাতেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, পয়লা অক্টোবরের পর থেকে আর চলবে না ২,০০০ টাকার নোট। অর্থা‍ৎ বাতিল হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় সাধ করে আনা ২,০০০ টাকার নোট। আর ওই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যদিও রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে, ২,০০০ টাকার নোট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চার মাসেরও বেশি সময় মিলবে ২,০০০ টাকার নোট বদলে সম পরিমাণ টাকা নেওয়ার জন্য।

রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র জানান, ২০১৬ সালের ৮ নভেম্বর যেমন ৫০০ ও হাজার টাকার নোট আচমকা বাতিল করা হয়েছিল, ২০০০ টাকার নোটের ক্ষেত্রে তা হচ্ছে না। নতুন করে বাজারে ২,০০০ টাকার নোট ছাড়া হচ্ছে না। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে লেনদেনের ক্ষেত্রে ২,০০০ টাকার নোট ব্যবহার করা যাবে। ওই নোট নিতে বাধ্য থাকবেন বিক্রেতা ও বিভিন্ন ব্যাঙ্ক সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

বর্তমানে বাজারে ২,০০০ টাকার নোটের পরিমাণ ২১ হাজার ৪০০ লক্ষ। ওই ২,০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিসকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থা‍ৎ ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট জমা দিলেও ব্যাঙ্ক নতুন করে কোনও গ্রাহককে যাতে ২,০০০ টাকার নোট প্রদান না করে তার দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। ২,০০০ টাকা নোট বদলে নেওয়ার জন্য ১৩১ দিন সময় দেওয়া হচ্ছে। একজন সাধারণ মানুষ এক বারে ২০,০০০ টাকা মূল্যের ২,০০০ টাকার নোট বদলে নিতে পারবে। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলানো যাবে ২,০০০ টাকার নোট। 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি