Maharashtra Crisis: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার জন্য তৈরি, বাগী বিধায়কদের বার্তা উদ্ধবের

তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী পদের প্রতি আমার কোনও দুর্বলতা নেই। আমার পরিবর্তে যদি অন্য কোনও শিবসৈনিক মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি সবচেয়ে খুশি হব।’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুখ্যমন্ত্রী পদের (Chief Minister) প্রতি তাঁর কোনও মোহ নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আবেগপ্রবণ হয়ে তিনি বলেছেন,  ‘দলের একজনও বিধায়ক যদি না চান, তাহলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি। কিন্তু আমার সামনে এসে বলতে হবে আপনাকে চাই না। শুধু আমার দলের কেন, যদি এনসিপি এবং কংগ্রেসও বলে, তাহলেও আমি সরে যেতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী পদের প্রতি আমার কোনও দুর্বলতা নেই। আমার পরিবর্তে যদি অন্য কোনও শিবসৈনিক মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি সবচেয়ে খুশি হব।’

রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী এবং শিবসেনা (Shiv Sena) নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde)  বিদ্রোহের পরে এদিন প্রথম নীরবতা ভাঙলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM)। আর নীরবতা ভাঙতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেই বেছে নিয়েছিলেন। ক্ষমতার জন্য তিনি হিন্দুত্বের পথ এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) আদর্শ থেকে বিচ্যূত হয়েছেন বলে বিজেপি (Bjp) এবং বিদ্রোহী শিবসেনা বিধায়কদের (Rebel Shiv Sena Mla’s)  পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা নস্যা‍ৎ করে দিয়েছেন উদ্ধব। তাঁর কথায়, ‘বালাসাহেবকে দেওয়া প্রতিশ্রুতি রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছি। বালাসাহেব যে হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই হিন্দুত্বকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

আগের শিবসেনার সঙ্গে বর্তমান শিবসেনার বিস্তর ফারাক রয়েছে বলে সমালোচক ও নিন্দুকরা যে অভিযোগ করে চলেছেন, তাও খারিজ করে দিয়েছেন উদ্ধব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিবসেনা নিজের আদর্শ থেকে এক পথও সরেনি। ২০১৪ সালে অনেক প্রতিকূলতা নিয়ে ভোটে লড়েছি। ২০১৯ সালেও নতুন শিবসেনাই ভোটে লড়ে সাধারণ মানুষের সমর্থন পেয়েছিল।’ নাম না নিয়ে বিদ্রোহীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান না, তার জন্য সুরত কিংবা গুয়াহাটিতে যাওয়ার প্রয়োজন ছিল না। সামনে এসে বললেই আমি সরে যেতাম। এখনও বলছি, আমার সামনে এসে বলুন, মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে চান না। যদি সামনে এসে বলতে সঙ্কোচ বোধ করেন, তাহলে ফোনে বলুন।’

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী