অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু ১১ এপ্রিল থেকে

মন্দির পরিচালন সমিতির তরফ থেকে টুইট

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: এ বছরের অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১১ এপ্রিল থেকে। বুধবার অমরনাথ মন্দির পরিচালন সমিতির তরফ থেকে টুইটার হ্যান্ডেলে টুইট করে এই খবর দেওয়া হয়েছে।

টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ‘এ বছরের অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে চলতি মাসের ১১ এপ্রিল। যাত্রা শুরু  ৩০ জুন, শেষ হবে রাখী উৎসবের দিন।’ টুইটার হ্যান্ডেলে টুইট করে বলা হয়েছে, অনলাইনেও করা যাবে আবেদন। যারা দলবেঁধে যেতে চান, তাদের জন্যও রয়েছে ব্যবস্থা।

অমরনাথ যেতে পারবেন যাঁদের বয়স ১৩ থেকে ৭৫-য়ের মধ্যে। মহিলাদের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। ছ মাসের গর্ভবতী মহিলাদের অমরনাথ যাত্রার অনুমতি মেলে না। 

স্বরাষ্ট্র মন্ত্রক থেকে টুইট করে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। সেই সব পরামর্শের মধ্যে  সকলকে লাগাজের সঙ্গে ছাতা নেওয়ার পাশাপাশি উইন্ড চিটার,  বর্ষাতি, ওয়াটারপ্রুফ জুতো রাখার  কথা বলা হয়েছে। 

প্রতিবছর অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে পূণ্যার্থীদের মধ্য়ে আগ্রহ থাকে। করোনার কারণের অমরনাথ যাত্রা টানা দু বছর বন্ধ ছিল। এছাডাও জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদের প্রেক্ষিতে ২০১৯  সালে মাঝপথে বন্ধ হয়ে যায় যাত্রা। করোনা সংক্রমণ কিছুটা লাঘব হতেই ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। 

উল্লেখ করা যেতে পারে, ২০১৯ সালে জঙ্গি নাশকতার আশঙ্কায় মাঝপথে আচমকাই বন্ধ হয়ে যায় অমরনাথ যাত্রা। ফলে আসন্ন অমরনাথ যাত্রায় নিরাপত্তার কড়াকড়ি থাকবে, তা বলাই বাহুল্য। 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে