দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা,সাক্ষী থাকলেন মোদি

নিজস্ব প্রতিনিধি : এক দশক পর দিল্লিতে আপ সরকারের অবসান ৷ আড়াই দশক পর দিল্লিতে ক্ষমতা দখল বিজেপি’র৷ দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে এবার বসতে চলেছেন রেখা গুপ্তা৷ ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রামলীলা ময়দানে শপথ নিলেন রেখা।এখন থেকে তিনি হলেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। এই শফথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। রামলীলা ময়দানে পৌঁছানোর পর তাদের রেখা গুপ্তা তাকে অভ্যর্থনা জানান।

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। বুধবার রাতে নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে তাকে পরিষদীয় দলনেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২০ ফ্রেবুয়ারি)মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া রেখা গুপ্ত শপথ নিয়েছেন। সদ্য সমাপ্ত হওয়া দিল্লির বিধানসভা নির্বাচনে ২৭ বছর পর দিল্লি শাসনের সুযোগ পেয়েছে পদ্ম শিবির। দিল্লিতে ৭০ টি বিধানসভা আসনের মধ্যে ৪৮ টি আসনে জয়ী হয়েছে পদ্ম শিবির। আম আদমি পার্টি ঝুলিতে গেছে মাত্র ২২ টি আসন। ২৭ বছর বাদে দিল্লির কুর্শীতে কাকে বসানো হবে? তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল জোরদার জল্পনা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকেই এগিয়েছিলেন। এর মধ্যে প্রথমে দৌড়ে এগিয়ে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা প্রবেশ বর্মা। নয়া দিল্লি আসনের বিধায়ক আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে। এছাড়া জনক পুরী  আসন থেকে জয়ী আশীষ সুদের নাম নিয়োগ চর্চা চলছিল। যিনি বিজেপি নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। এছাড়া রোহিনীর বিধায়ক বিজেন্দ্র গুপ্ত, মালবীয় নগরের বিধায়ক সতীশ উপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি তথা আরএসএসের শীর্ষ পদাধিকারী জিতেন্দ্র মহাজন ও উত্তম নগরের বিধায়ক পবন শর্মার নাম নিয়েও জোর জল্পনা ছিল। এবার দিল্লিতে যে ৪৮ জন বিধায়ক পদ্ম শিবিরের পক্ষ থেকে নির্বাচিত  হয়েছেন তার মধ্যে মহিলা মাত্র চারজন। এই চারজন মহিলা বিধায়ক হলেন রেখা গুপ্তা, পুনম শর্মা,  শিখা রায় ও নীলম পহলওয়ান। এদের মধ্যে দুজনের নাম মহিলা বিধায়ক হিসেবে ভেসে উঠেছিল। একজন রেখা গুপ্ত যিনি বণিক সমাজের প্রতিনিধি এবং অপরজন গ্রেটার কৈলাস থেকে নির্বাচিত হওয়া শিখা রায়।

শিখা রায় আপের প্রতিনিধি সৌরভ ভরদ্বাজকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল বণিক সমাজের প্রতিনিধি ছিলেন। তবে সবাইকে টেক্কা দিয়ে প্রথমবার বিধায়ক হওয়া রেখা হলেন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত। একসময়ে রেখা সংঘের এবিভিপি’র ছাত্র সংগঠনের নেত্রী ছিলেন। দিল্লির বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদেও নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন। বুধবার রেখা গুপ্তর নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা বিধায়ক প্রবেশ বর্মা।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ