উদ্ধব ঠাকরেকে তিন-চারবার বিজেপির সঙ্গে হাত মেলাতে বলেছিলাম: শিন্ডে

গত ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি শিন্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহা বিকাশ আগাড়ি জোট সরকারের (MVA Government) পতনের মূল কারিগর তিনি। দলেরই সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) হঠিয়ে বিজেপির দাক্ষিণ্যে নিজেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)।  শনিবার দলের সুপ্রিমোর বিরুদ্ধে বিদ্রোহের পক্ষে সাফাই দিতে গিয়ে তিনি বলেন, ‘দলের অধিকাংশ বিধায়কই তিন থেকে চার বার উদ্ধব ঠাকরেকে অনুরোধ করেছিলাম। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি। ফলে বিধায়করা কার্যত ভেঙে পড়েছিলেন।’

গত ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি শিন্ডে। সূত্রের খবর, মন্ত্রিসভায় কোন দলের কতজনকে ঠাঁই দেওয়া হবে, তা নিয়ে শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের মতানৈক্য দেখা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রিসভায় দলের ২৯ জনকে ঠাঁই দিতে হবে। কিন্তু বিজেপির দাবি মেনে নিলে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের অনেককেই ঠাঁই দেওয়া সম্ভব হবে না।

তাই মন্ত্রিসভা নিয়ে জটিলতা কাটাতে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে (Deputy Chief Minister Devendra Fadnavis) নিয়ে দু’দিনের সফরে দিল্লি এসেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে (Eknath Shinde)। এদিন বিজেপি সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে দুজনে দেখা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  (Prime Minister  Narendra Modi) সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। যদিও মন্ত্রিসভা নিয়ে জটিলতার কথা মানতে চাননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বড় দল হওয়া সত্বেও বিজেপি যেভাবে আত্মত্যাগ করে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছে তা নজিরবিহীন। ফলে মন্ত্রিসভা গঠন নিয়ে কোনও জটিলতার প্রশ্নই নেই। মহারাষ্ট্রবাসীর চাহিদা ও আকাঙ্খা পূরণ করতে যোগ্যদেরই মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে।’

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অবিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন