মার্চে খুচরো মূল্যস্ফীতি ৪.৮৫ শতাংশ, ৫ মাসের মধ্যে সর্বনিম্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখেই স্বস্তির খবর মোদি সরকারের জন্য। গত মার্চ মাসে দেশে খুচরো মূল্যস্ফীতির হার এক ধাক্কায় ৫ শতাংশের নিচে নেমে গিয়েছে। খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৮৫ শতাংশে। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। গত ফেব্রুয়ারি মাসে দেশে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৫.০৯ শতাংশে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জিনিসপত্রের দাম আম আদমির নাগালের মধ্যে থাকায় লোকসভা ভোটে অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকবে বিজেপি।  

রিজার্ভ ব্যাঙ্ক খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির সহনশীলতার হার বেঁধে দিয়েছে ৬ শতাংশে। শুক্রবার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তরফে জানানো হয়েছে, খাদ্যপণ্য থেকে শুরু করে ফল-সবজির দাম ফেব্রুয়ারি মাসের তুলনায় অনেকটাই কমেছে। খাদ্যপণ্যের দাম ৮.৬৬ শতাংশ বৃদ্ধি থেকে কমে দাঁড়িয়েছে ৮.৫২ শতাংশে। ডাল এবং সবজির দামও কমেছে। ফেব্রুয়ারিতে যেখানে শাক সবজির মূল্যবৃদ্ধি ৩০.২৫ শতাংশ ছিল, তা মার্চে কমে হয়েছে ২৮.৩৪ শতাংশ। আর ফেব্রুয়ারিতে যেখানে ডালের দামের মূল্যবৃদ্ধি ছিল ১৮.৯০ শতাংশ, তা কমে দাঁড়িয়েছে ১৭.১ শতাংশ। তবে লক্ষ্যণীয় হল, গ্রামীণ এলাকার তুলনায় শহুরে এলাকায় জিনিসের খুচরো মূল্য অনেকটাই কমেছে। শহর এলাকায় আগের মাসের তুলনায় খুচরো মূল্যবৃদ্ধি ৪.৭৮ শতাংশ কমে হয়েছে ৪.১৪ শতাংশ। অন্যদিকে গ্রামীণ এলাকায় ৫.৩৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৪৫ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, এপ্রিল থেকে জুন-ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি হতে পারে ৪.৯ শতাংশ। আর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা কমে দাঁড়াতে পারে ৩.৮ শতাংশ।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার