‘খদ্দেরদের মোবাইল নম্বরের জন্য চাপ নয়’, নির্দেশিকা জারি কেন্দ্রের

মঙ্গলবার ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওষুধের দোকান হোক কিংবা রেস্তোরাঁ। শপিং মল হোক কিংবা ফাস্টফুড সেন্টার। অনেক ক্ষেত্রেই বিল করার সময়ে খদ্দেরদের মোবাইল নম্বর দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়। মোবাইল নম্বর না দিলে বাড়তি ছাড় পাওয়া যাবে না বলে পরোক্ষে হুমকিও দেন বিক্রেতারা। এমন ভুরিভুরি অভিযোগ পেয়ে এবার কুম্ভকর্ণের ঘুম ভেঙে নড়েচড়ে বসল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় খুচরো বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ‘ক্রেতাদের মোবাইল নম্বর জানানোর জন্য জোর করা যাবে না।’ নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিক্রেতা কিংবা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং সাংবাদিকদের বলেন, ‘বহু ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে জোর করে মোবাইল নম্বর আদায়ের অভিযোগ জমা পড়ছে। মোবাইল নম্বর না দেওয়া হলে বিল তৈরি করা যাচ্ছে না বলে মিথ্যে অজুহাত দেখাচ্ছেন খুচরো বিক্রেতারা। জোর করে ক্রেতাদের মোবাইল নম্বর আদায় করা শুধু অন্যায্য নয়, ক্রেতা সুরক্ষা আইনের পরিপন্থীও। কিছু সংস্থা ক্রেতাদের মোবাইল নম্বর নিয়ে লাগাতার বিরক্ত করছে এবং ব্যাক্তিগত তথ্য অন্য সংস্থার কাছে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এই ধরনের অনৈতিক কাজকর্ম বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে।’

ক্রেতাদের কাছ থেকে কোনও খুচরো বিক্রেতা সংস্থা বা প্রতিষ্ঠান যাতে জোর করে মোবাইল নম্বর আদায়ের চেষ্টা না করে সেদিকে নজর রাখার জন্য দেশের দুই শিল্প ও বাণিজ্যিক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ও ফিকি’কে মন্ত্রকের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা বিষয়ক সচিব রোহিত কুমার সিং।   

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী