বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কর্মক্ষেত্র থেকে আনন্দিত মনেই বাড়ি ফিরছিলেন সেনাবাহিনীর প্রাক্তন নায়েব সুবেদার লখবিন্দর সিংহ। কিন্তু রাস্তাতেই যে ঘাঁপটি মেরে রয়েছে মৃত্যু ফাঁদ, তা ঘুণাক্ষরে টের পাননি। স্কুটার চালিয়ে যাওয়ার সময়ে আচমকা নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা হল। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন প্রাক্তন সেনা কর্মী। সেই সঙ্গে ফের একবার প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।

পুলিশ জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে বাড়ি ব্রাহ্মিনার একটি কারখানায় নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছিলেন অবসরপ্রাপ্ত নায়েব সুবেদার লখবিন্দর সিংহ। গতকাল রবিবার (৩০ অগস্ট) রাতে কারখানা থেকে আরএস পুরার বাড়িতে ফিরছিলেন লখবিন্দর। বাইক চালিয়ে যাওয়ার সময়ে বিশনাহ এলাকায় আচমকাই তাঁর গলায় জড়িয়ে যায় নিষিদ্ধ চিনা  সুতো। গলা কেটে ফালাফালা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লখবিন্দর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি প্রাক্তন সেনা কর্মীকে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

চিনা ঘুড়ির সুতো বা ‘মাঞ্জা’- কার্যত পথেঘাটে মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষের গলা কেটে মৃত্যু হয়েছে। চাপের মুখে চিনা মাঞ্জার বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে  প্রশাসন। এমনকি জম্মু জুড়ে গোপনে এই মৃত্যু ফাঁদ কেনাবেচার দায়ে বেশ কয়েকজন দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিক্রি বা ব্যবসা বন্ধ করা যায়নি। লখবিন্দর সিংহের মর্মান্তিক মৃত্যুর পরে ফের স্থানীয় বাসিন্দারা নিষিদ্ধ এই সুতো বিক্রি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

জুটল না ভাত, খেতে বসতেই জামাইবাবুকে কুপিয়ে খুন করল দিদি-ভাই

‘মির্জাপুর’-এর যৌন দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড, মিলল A সার্টিফিকেট

‘ধুরন্ধর’ স্টাইলে পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির আত্মীয়

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের