তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে রেবন্থ রেড্ডি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনার অবসান। তেলঙ্গানার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্য কংগ্রেস সভাপতি এ রেবন্থ রেড্ডি। আগামী ৭ ডিসেম্বরই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। মঙ্গলবার এ কথা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ‘তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্থ রেড্ডিকে বেছে নেওয়া হয়েছে। তিনিই রাজ্যকে নেতৃত্ব দেবেন।’

নয়া রাজ্য গঠন হওয়ার পরে প্রথমবার তেলঙ্গানায় সরকার গড়তে চলেছে কংগ্রেস। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার ভোটে ১১৯ আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৬৫ আসনে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্থ রেড্ডি, নালাগোন্ডার সাংসদ এন উত্তম কুমার রেড্ডি, বিদায়ী বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা মাল্লু ভাট্টি বিক্রমারকা। নবনির্বাচিত বিধায়কদের মধ্যে বেশিরভাগই প্রদেশ কংগ্রেস সভাপতির অনুসারী হিসেবে পরিচিত। গতকাল সোমবার হায়দরাবাদের এক বেসরকারি হোটেলে দলের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাঠানো বিশেষ দূত তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ও দীপা দাশমুন্সি। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার জানিয়েছিলেন, ‘পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার দায়িত্ব দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতেই ছেড়েছেন বিধায়করা। সর্বসম্মতভাবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতিকে এ বিষয়টি জানানো হচ্ছে।’ 

এদিন তেলঙ্গানার নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে দিল্লিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল। ওই বৈঠকেই ৫৪ বছর বয়সী এবং তুর্কি নেতা হিসেবে পরিচিত রেবন্থ রেড্ডির নাম মুখ্যমন্ত্রী পদের জন্য চূড়ান্ত করা হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই সিদ্ধান্তের কথা ডি কে শিবকুমারকে জানিয়ে দেওয়া হয়েছে এবং কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকে রেবন্থকে দলনেতা হিসেবে নির্বাচিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের