এক ডজন মন্ত্রী-সহ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন রেবন্থ রেড্ডি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন রেবন্থ রেড্ডি। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আরও এক ডজন কংগ্রেস বিধায়ক। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিদায়ী বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা মাল্লু ভাট্টি বিক্রমার্কা। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে শপথ সমারোহ অনুষ্ঠিত হবে। শপথ সমাবেশে হাজির থাকতে ইতিমধ্যেই হায়দরাবাদে এসে পোঁছতে শুরু করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীরা। তাছাড়া ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের নেতারাও হাজির থাকছেন।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১১৯ আসনের মধ্যে ৬৫ আসনে জিতে তেলঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। অন্ধ্র ভেঙে নয়া রাজ্য গঠনের পরে এই প্রথম রাজ্যে ক্ষমতা দখল করল শতাব্দী প্রাচীন দল। আর প্রথমবার সরকার গঠনের মুহুর্তকে ঐতিহাসিক করে তুলতে রাজ্য কংগ্রেস নেতৃত্ব কোমর কষে ঝাঁপিয়েছেন। উত্তেজনায় টগবগিয়ে ফুটছেন কংগ্রেসের নিচুতলার কর্মী-সমর্থকরা। শপথ সমারোহ অনুষ্ঠানের সাক্ষী থাকতে ইতিমধ্যেই এল বি স্টেডিয়ামে পৌঁছতে শুরু করেছেন তাঁরা।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে কারা শপথ নেবেন, সেই তালিকা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির সঙ্গে শপথ নেবেন উত্তমকুমার রেড্ডি, শ্রীধর বাবু, পোন্নাম প্রভাকর, কোমাটিরেড্ডি বেঙ্কট রেড্ডি, দামোদর রাজা নরসিমহা। তাছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নেবেন পুঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, দানা অনুসূয়া, টি নাগেশ্বর রাও, কোন্ডা সুরেখা এবং জুপাল্লি কৃষ্ণ রাও।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে পড়শি রাজ্য অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে। এছাড়া কংগ্রেস সভাটতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিও থাকছেন। তবে সোনিয়া গান্ধি থাকবেন কিনা, তা নিশ্চিত নয়।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের