আরজি করের নির্যাতিতার ছবি-নাম সমাজ ও সংবাদমাধ্যম থেকে মুছে ফেলার নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি করের তরুণী চিকি‍ৎসকের ধর্ষণ-খুন নিয়ে উত্তাল গোটা বাংলা।  রাজ্যের তৃণমূল সরকারকে কোণঠাসা করতে নির্যাতিতার মর্মান্তিক মৃত্যুকে হাতিয়ার করে সমাজমাধ্যমে বিপ্লবের ঝড় তুলেছে আগমার্কা সিপিএমপন্থী হিসাবে পরিচিত তথাকথিত নেটা নাগরিকরা। রাজনৈতিক স্বার্থসিদ্ধি চরিতার্থ করতে অনেকেই নির্যাতিতা চিকি‍ৎসকের ছবি, নানা ভিডিও ও নাম প্রকাশ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বিপ্লব করছেন। আর নির্যাতিতা তরুণী চিকি‍ৎসকের নাম ও ছবি সমাজমাধ্যমে প্রকাশ হওয়ায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার আরজি কর কাণ্ড নিয়ে শুনানির সময়েই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ অবিলম্বে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যম থেকে  নির্যাতিতা তরুণী চিকি‍ৎসকের নাম ও ছবি সরানোর নির্দেশ দিয়েছে।

এদিন মামলার শুনানি চলার সময়েই দুই আইনজীবী প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘নিয়ম ভেঙে অনেকেই সমাজমাধ্যমে এবং সংবাদমাধ্যমে নির্যাতিতা তরুণী চিকি‍ৎসকের ছবি ও নাম প্রকাশ করে চলেছে। এই আদালতই নিপুন সাক্সেনা মামলায় স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ধর্ষণ বা শ্লীলতাহানির মামলায় নির্যাতিতা কিংবা তার পরিবারের কোনও সদস্যের নাম-ছবি প্রচার করা যাবে না। অথচ আরজি কর কাণ্ডে সেই রায় সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। এর ফলে সামাজিকভাবে নির্যাতিতার পরিবারকে অস্বস্তিতে পড়তে হচ্ছে।’ এর পরেই প্রধান বিচারপতি আবেদনকারী আইনজীবীর কাছে জানতে চান, ভারতীয় ন্যায় সংহিতা এ বিষয়ে কী বলছে? জবাবে আইনজীবী বলেন, ‘ভারতীয় ন্যায় সংহিতাতেও স্পষ্টভাবে বলা হয়েছে, নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না।’

ওই কথা শুনেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আরজি কর কাণ্ডে বিভিন্ন সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ হয়েছে  তা অবিলম্বে মুছে ফেলতে হবে। ভবিষ্যতে কোনও ছবি, ভিডিও, ময়নাতদন্তের রিপোর্টের কপি প্রকাশ করা যাবে না।’ উল্লেখ্য, আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের নাম-পরিচয় ফাঁসের অভিযোগ উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বিবৃতি দেওয়ার সময় তাঁর নাম-পরিচয় প্রকাশের আনার অভিযোগে  সন্দীপের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান