‘ধনীরা দূষণ ছড়ায়, ফল ভুগতে হয় গরিবদের’, দিল্লির বিষ বাতাস নিয়ে ক্ষোভ প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রবল দূষণের কবলে দিল্লি। গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী। এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের মাত্রা দাঁড়িয়েছে ৫০০। এই অবস্থায় ক্ষোভ জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, ‘ধনীরা দূষণ ছড়ায়, ফল ভুগতে হয় গরিবদের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি-এনসিআর-এ বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। এই দূষণের বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই আবেদনের শুনানি রয়েছে বুধবার।

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম. পামচোলির তৈরি বেঞ্চে সোমবার শুনানি হয়েছে। সেখানে সিনিয়র আইনজীবী অপরাজিতা সিং-এর যুক্তিগুলি নোট করেছে। শুনানির সময় অপরাজিতা সিং বলেন, আদালত স্পষ্ট নির্দেশ না দিলে রাজ্য সরকারগুলি দূষণ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেবে না। তিনি আরো বলেছেন, দূষণ প্রতিরোধ করার কথা বলা হয়। কিন্তু সেই নিয়ম সর্বত্র মেনে চলা হয়না। দিল্লির অবস্থছা নিয়ে আগেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাজ্য গুলো দূষণ প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে না।

তাঁর মন্তব্যে, কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফের সুপ্রিমকোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছে। কিন্তু বাস্তবে তাঁর কোনও উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। আদালত দূষণ সংক্রান্ত বিষয়টি ভাল করেই জানে বলে জানিছেন প্রধান বিচারপতি। কিছু নির্দেশ মেনে চলা প্রয়োজন। তার জন্য মানুষের জীবনধারায় বদল আসবে। এই দূষণ দারিদ্রের ওপরে বেশি প্রভাব ফেলে। দূষণের পিছনে সব থেকে বেশি দায়ী ধনী মানুষের জীবনধারণ। এই সংকটে দরিদ্ররাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে জানান অ্যামিকাস কিউরি অপরাজিতা সিং।শিশুদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। আগামী বুধবার আদালত কী জানায়, সেটাই এখন দেখার।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য