‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লড়াইটা ব্যক্তিকেন্দ্রিক, পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়ছি আমরা,’ দিল্লি থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করে নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধেও লড়ছি।’ তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নামের দাবি জানিয়ে আগেই জাতীয় নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। চিঠি দিয়ে গোটা বিষয়টি কমিশনে জানিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়করা। সেই কারণেই আজ, বৃহস্পতিবার ঋতব্রত-সন্দীপন সাহাদের ডেকে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন দুপুর ১২টায় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন ঋতব্রত সহ তৃণমূলের বিদ্রোহী শিবিরের ৯ বিধায়ক। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করেই অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

আরও পডুন: গা ঢাকা, ফোন বন্ধ, বারবার ডেরা বদল! শেষ পর্যন্ত STF-র জালে ‘বাগুইআটির বাঘ’ দেবরাজ

তিনি বলেন, ‘আমরাই আসল তৃণমূল। দলটা তৃণমূলস্তর থেকে উঠে এসেছে। অরূপ রায়দের মতো বর্ষীয়ান নেতারা দল তৈরি করেছেন। কিন্তু আমরা দেখলাম সেই দলটা একজন চার্টার্ড ব্যুরোক্র্যাট হাইজ্যাক করে নিয়েছেন। ক্রমশ দলটা একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল। বাংলার মানুষ কোনওদিনই পরিবারবাদী বা পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর বিরুদ্ধেই লড়ছি আমরা। আর যাঁরা কয়লা, বালি চুরি করেছে, গোরু পাচার করেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। শাস্তি পাবে তাঁরা।’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ঋতব্রত বলেন, ‘কমিশন আমাদের বক্তব্য শুনেছে। কমিশন আমাদের জানিয়েছে, দ্রুত আমাদের দাবিদাওয়া খতিয়ে দেখে, যোগাযোগ করবে। গত ২২ জুন আমাদের বিশেষ ডেলিগেটদের অধিবেশন হয়েছে। সেই অধিবেশন সম্পর্কে পরদিনই আমরা কমিশনকে জানাই। আজ কমিশনের ফুল বেঞ্চ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে সময় দিয়েছিল। আমরা দেখা করে আমাদের বক্তব্য জানিয়েছি। কমিশনকে গত ২২ জুন আমাদের নতুন যে কর্মসমিতি গঠিত হয়েছে সেগুলি জানিয়ে এসেছি, চিঠিও দেওয়া হয়েছে।’

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘কোনওরকম বিতর্কের প্রশ্নই নেই। দলের দুই তৃতীয়াংশ বিধায়ক আমাদের সঙ্গে। প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে। কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। তাই আমরাই আসল তৃণমূল।’

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য