গা ঢাকা, ফোন বন্ধ, বারবার ডেরা বদল! শেষ পর্যন্ত STF-র জালে ‘বাগুইআটির বাঘ’ দেবরাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে এসটিএফ-এর জালে ধরা পড়লেন  বাগুইআটির প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। গ্রেফতারি এড়াতে একের পর এক কৌশল নিলেও শেষ রক্ষা হল না । ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে তদন্তকারী দল।

গ্রেফতারি নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা। প্রথমে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায়, তা সঠিক নয়। এরপর আইনি সুরক্ষা পেতে আদালতের দ্বারস্থ হন দেবরাজ ও তার প্রাক্তন স্ত্রী অদিতি মুন্সি। অদিতি অন্তর্বর্তী জামিন পেলেও দেবরাজের আবেদন খারিজ করে আদালত। তারপর থেকেই কার্যত আত্মগোপনে চলে যান তিনি।জানা গিয়েছে, গত প্রায় ১০ দিন ধরে ঝাড়খণ্ডের রাঁচির কাছাকাছি একটি হোটেলে লুকিয়ে ছিলেন দেবরাজ। ওই হোটেলটি পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কাছেই। সূত্রের দাবি, রাঁচির এক ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই ব্যবসায়ীর রিসর্টে কয়েক কোটি টাকা বিনিয়োগও করেছিলেন তিনি। আত্মগোপনের সময় তার সঙ্গে ছিলেন এক ঘনিষ্ঠ যুবক। এসটিএফ সূত্রে খবর, ওই যুবকের গতিবিধির উপর নজর রেখেই দেবরাজের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। গত ১৬ জুন থেকে একাধিকবার ডেরা বদল করেছিলেন তিনি। কালিম্পং-সহ বিভিন্ন জায়গায় আশ্রয় বদলে তদন্তকারীদের চোখ এড়ানোর চেষ্টা করেন। হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পর নিজের মোবাইল ফোনও বন্ধ করে দেন দেবরাজ। প্রয়োজনীয় যোগাযোগ চালাতেন এক ঘনিষ্ঠ বন্ধুর ফোন ব্যবহার করে। কিন্তু সেই কৌশলও কাজে আসেনি। ওই ফোনের সূত্র ধরেই তদন্তকারীরা তার অবস্থান চিহ্নিত করেন। এরপর পরিকল্পিত অভিযানে ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় আপাতত বন্ধই থাকবে লেনদেন, রিপোর্ট তলব আদালতে

পুলিশ জানিয়েছে, বাগুইআটি থানার মামলা নম্বর ২০৭/২০২৬-এর তদন্তে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জোর করে জমি লেনদেন, তোলাবাজি, ভয় দেখানো, সম্পত্তির মূল্য কম দেখানো, সম্পদের তথ্য গোপন, ডি.সি. গ্লোবালের মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং সহ-অভিযুক্ত অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় ভুয়ো বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ধৃতকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে তদন্তকারী সংস্থা।

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড