আপ’কে ১০০ কোটি টাকা দিয়েছিলেন কবিতা, বিস্ফোরক দাবি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির আবগারি নীতি বদলের জন্য আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বকে ১০০ কোটি টাকা ‘ঘুষ’ হিসাবে দিয়েছিলেন কেসিআর কন্যা কে কবিতা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ‘জেলবন্দি’ মণীশ শিসোদিয়ার সঙ্গে বৈঠকেই ওই ‘লেনদেন’ চূরান্ত হয়েছিল। সোমবার এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে আপ নেতৃত্ব। উল্টে আপ নেত্রী আতিশী দাবি করেছেন, ‘লোকসভা ভোটের আগে রাজনৈতিক প্রভু বিজেপি নেতাদের খুশি করতেই আম আদমি পার্টির বিরুদ্ধে নয়া গল্প ফাঁদছে ইডি।’

মদ বিক্রির লাইসেন্স কে পাবে তা নিয়ে নয়া নীতি প্রণয়ন করেছিল দিল্লির আম আদমি পার্টির সরকার। আর ওই নীতি প্রণয়ন নিয়ে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তদন্তে নেমে মণীশ শিসোদিয়া, সঞ্জয় সিংয়ের মতো আপের শীর্ষ নেতাদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতারও নাম জড়ায়।

গত ১৫ মার্চ দুপুরে হায়দরাবাদে বিআরএস নেত্রীর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় ইডি। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পরে রাতে গ্রেফতার করা হয় কে কবিতাকে। ওই দিন রাতেই হায়দরাবাদ থেকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরের দিন দিল্লি আদালতে হাজির করা হলে ২৩ মার্চ পর্যন্ত কবিতাকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর