দেশ ছেড়ে পালানোর আগেই ইডির জালে ৩,৫৫৮ কোটি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে স্বামী-স্ত্রী দুজনেই চেয়েছিলেন দেশ ছেড়ে পালাতে। কিন্তু তার আগেই ইডির জালে ৩ হাজার ৫৫৮ কোটি টাকার কেলেঙ্কারির মূল হোতা সুখবিন্দর সিং ও ডিম্পল খারুর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের দুজনকেই গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, তারা দুজনেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।তাদের নামেও লুক আউট সার্কুলারও ছিল। তাই তাদের প্রথমে বিমানবন্দরে আটক করা হয়। পরে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়। এবার ইডির তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য।

ইডি সূত্র খবর,  হাজার হাজার কোটি টাকা তারা দুজনেই বিদেশে পাচার করত। তাদের সঙ্গে জড়িত আছে ভ্যুয়েনো মার্কেটিং সার্ভিসেস লিমিটেড ও সহযোগী কোম্পানিগুলি। কীভাবে তারা টাকা বিদেশে পাচার করত ?  আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। ইতিমধ্যেই জলন্ধরের আদালত তদন্তের জন্য উভয় অভিযুক্তকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ইডি আরও জানিয়েছে, বেছে বেছে শিকার ধরত সুখবিন্দর সিংহ ও ডিম্পল খারু। অনলাইনে বিনিয়োগকারীদের রীতিমত প্রলোভন দেখিয়ে ফাঁসানো হত। কোন বিনিয়োগকারী তাদের ফাঁদে পা দিলেই সর্বসান্ত হত। তাদের অনলাইনে ‘বিক্রয় এবং লিজ-ব্যাক’ (SLB) নামের একটি ভুয়ো সংস্থাও ছিল। এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা। এছাড়াও অভিযুক্তরা অনলাইনে ‘ক্লাউড পার্টিকেল টেকনোলজি’ নামে ভুয়ো বিনিয়োগ সংস্থাও খুলেছিল।এই ভুয়ো বিনিয়োগ সংস্থার নামে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৩,৫৫৮ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। এই টাকা অ-বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল।

উত্তর প্রদেশের গৌতম বৌদ্ধ নগর(নয়ডা)পুলিশের কাছে ভুক্তভুগিরা এফআইআর দায়ের করেছিল। এরপরই ইডি তদন্ত শুরু করে। ইডির তদন্তে জানা গেছে যে ভিউনাউ গ্রুপের সিইও এবং প্রতিষ্ঠাতা সুখবিন্দর সিং খারুর তার সহযোগীরা মিলে এই বড় কেলেঙ্কারিটি ঘটিয়েছেন।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর