উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উদ্বোধনের হয়েছে মাত্র ১২ দিন। তার মধ্যেই ফাটল ধরল উত্তরপ্রদেশের কয়েক কোটি টাকার লখনউ-কানপুর গ্রিনফিল্ড ন্যাশনাল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। বৃষ্টির পর উন্নাও জেলার কোরারি গ্রামের কাছে রাস্তার একাংশ ধসে গিয়েছে। নির্মাণের গুণগত মান নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।

গত ১৩ জুলাই ৪,২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরি। উদ্বোধনের সময় এটিকে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছিল।চ শুক্রবার, ২৫ জুলাই বৃষ্টির পর পরিস্থিতি বদলে যায়। উন্নাওয়ের কোরারি গ্রামের কাছে প্রায় পাঁচ থেকে সাত মিটার অংশে ফাটল দেখা যায়। রাস্তার একটি অংশ বসেও যায় বলে অভিযোগ। সমাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব ঘটনাস্থল থেকে একটি ভিডিও প্রকাশ করেন। তাঁর দাবি, লখনউ থেকে কানপুর যাওয়ার পথে কোরারির কাছে পৌঁছে তিনি রাস্তার ফাটল দেখতে পান। বৃষ্টির জেরেই এই ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ঘটনার পর নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মধুসূদন যাদবের অভিযোগ, নিম্নমানের কাজ এবং দুর্নীতির ফলেই উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর আশঙ্কা, দ্রুত মেরামতি না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভিডিও প্রকাশ্যে আসার পরই ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। কী কারণে রাস্তা ধসে গেল, তা নিয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে প্রকল্পের নির্মাণমান এবং নজরদারি নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি