ইউনূস সরকারের ইন্ধনে বাংলাদেশে হিন্দু নিপীড়ন, রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইল সঙ্ঘ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশ জুড়ে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে নৃশংস নির্যাতন শুরু হয়েছে। মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের ইন্ধনে চলা ওই নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে চলা নির্যাতন বন্ধে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপও দাবি করেছে। বেঙ্গালুরুতে চলা সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে এ বিষয়ে এক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘সঙ্ঘের এমন প্রস্তাব মোদি সরকারের উপরে বাড়তি চাপ তৈরি করবে।’ কেননা এই প্রথম বাংলাদেশে চলা হিন্দু নির্যাতন নিয়ে বড় কোনও পদক্ষেপ নিল আরএসএস।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিবর্তে ক্ষমতায় আসীন হয় উগ্র মৌলবাদী হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। যে সরকারের উপদেষ্টারা কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী হিসাবেই পরিচুত। অতীতে হিন্দু নিধন যজ্ঞেও জড়িত ছিলেন অনেকে। গত সাত মাসে হিন্দুদের উপরে সাড়ে ৫ হাজারের বেশি হামলা হয়েছে। জামায়াত ইসলামী-হিযবুত তাহরীর সহ কট্টর মুসলিম মৌলবাদী সংগঠনের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন পাঁচ শতাধিক হিন্দু। এমনকি হিন্দুদের উপরে চলা নির্যাতন নিয়ে সরব হওয়ায় ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গত তিন মাসের বেশি সময় ধরে জেলে পুরে রাখা হয়েছে। সরকারি চাকরি থেকে হিন্দু আমলা ও পুলিশ আধিকারিকদের বরখাস্ত করার পাশাপাশি হিন্দু নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বেঙ্গালুরুতে তিন দিনব্যাপী অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের দ্বিতীয় দিনে অর্থা‍ৎ শনিবারে (২২ মার্চ) বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে এক নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে। পড়শি দেশটিতে লাগাতার হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে  প্রস্তাবে বলা হয়েছে ‘বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের হাতে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা অব্যাহত রয়েছে। পরিকল্পিতভাবেই হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। সাম্প্রতিক পালাবদলের পর থেকে  মঠ, মন্দির, দুর্গাপুজোর মণ্ডপ এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। দেব-দেবীর মূর্তি ধ্বংস করা হয়েছে।  নৃশংসভাবে খুন করা হচ্ছে, সম্পত্তিতে লুটপাট চালানো হচ্ছে। মহিলাদের অপহরণ করে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তরের মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটে চলেছে।’

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সম্প্রতি তদারকি সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস দাবি করেছিলেন, ‘ক্ষমতার পালাবদলের পরে হিন্দুদের উপরে যে হামলা চলছে, তার পিছনে ধর্মীয় কোনও কারণ নেই। রাজনৈতিক কারণে ওই হামলা চলছে।’ ইউনূসের ওই দাবিকে কটাক্ষ করে আরএসএসের প্রস্তাবে বলা হয়েছে ‘শুধু  রাজনৈতিক কারণে হামলার দাবি করা আসলে সত্যের অপলাপ। প্রশাসনের ইন্ধনেই যেহেতু হিন্দুদের উপরে হামলা চলছে তাই এমন হাস্যকর দাবি উপস্থাপন করা হয়েছে।’ বর্বরোচিত হামলার মুখে পড়েও যেভাবে বাংলাদেশি হিন্দুরা মাটি আঁকড়ে পড়ে রয়েছেন তারও প্রশংসা করা হয়েছে প্রস্তাবে। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধে রাষ্ট্রপুঞ্জ-সহ আন্তর্জাতিক সংগঠনগুলিরও হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়