অপহরণকারী হিসেবে ইয়াসিন মালিককে শনাক্ত করলেন মেহবুবা মুফতির বোন

বর্তমানে তামিলনাডুতে বসবাস করেন রুবাইয়া সঈদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ১৯৮৯ সালে তাঁর অপহরণের ঘটনা গোটা দেশের সংবাদপত্রের শিরোনামে জায়গা পেয়েছিল। পাঁচ জঙ্গির মুক্তির বিনিময়ে তাঁকেই অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। যদিও তার পর থেকে জল যত গড়িয়েছে ঝিলম দিয়ে, ততই রহস্য গাঢ় হয়েছে সেই অপহরণ ঘিরে। সত্যিই অপহরণ ছিল? নাকি জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (JKLF) সঙ্গে হাত মিলিয়ে নাটক সাজানো হয়েছিল? শুক্রবার প্রথমবার আদালতে দাঁড়িয়ে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (Former Union Home Minister) মুফতি মহম্মদ সঈদের (Mufti Mohammed Sayeed) ছোট কন্যা রুবাইয়া সঈদ (Rubaiya Sayeed) অপহরণকারী হিসেবে চিহ্নিত করলেন, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা ইয়াসিন মালিককে (Yasin Malik)। জানিয়ে দিলেন, আরও তিনজনের সঙ্গে সঙ্গে অপহরণের সময়ে ছিলেন জেকেএলএফ নেতাও।

১৯৮৯ সালে রাজীব গান্ধিকে ক্ষমতা থেকে সরিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মাণ্ডির রাজা বিশ্বাথ প্রতাপ সিং। তাঁর সঙ্গেই কংগ্রেস ছেড়ে এসেছিলেন জম্মু-কাশ্মীরের বর্ষীয়ান নেতা মুফতি মহম্মদ সঈদ। বিশ্বনাথ প্রতাপের মন্ত্রিসভায় দেশের প্রথম মুসলিম হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কাশ্মীরী নেতা। আর দায়িত্ব নেওয়ার পাঁচ দিন কাটার আগেই মুফতি মহম্মদের ছোট মেয়ে রুবাইয়া সঈদকে অপহরণ করেছিল জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)। রুবাইয়াকে ছেড়ে দেওয়ার জন্য জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে শর্ত দেওয়া হয়, জেলে বন্দি জেকেএলএফের পাঁচ সদস্যকে মুক্তি দিতে হবে।

জম্মু-কাশ্মীরের ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah) জঙ্গিদের শর্ত মানার পক্ষে ছিলেন না। তাঁর যুক্তি ছিল, মুফতির মতো জনপ্রিয় নেতার মেয়ের কোনও ক্ষতি করার সাহস দেখাবে না জেকেএলএফের জঙ্গিরা। কিন্তু ফারুকের ওই যুক্তি মানতে রাজি হননি মুফতি মহম্মদ ও তাঁর বড় মেয়ে মেহবুবা মুফতি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের চাপের কাছে মাথানত করে পাঁচ জেকেএলএফ জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই ঘটনা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।   

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার