এই মুহূর্তে

১ এপ্রিল থেকেই এলপিজি-এটিএম-প্যান-সহ ৫টি বড় পরিবর্তন, পকেটে কতটা প্রভাব পড়বে?

নিজস্ব প্রতিনিধি: মার্চ প্রায় শেষের পথে। আর ৫ দিন পরেই শুরু ২০২৬ সালের এপ্রিল। তবে এপ্রিলের শুরুতেই চমক। প্রতি বছরের মতো এ বছরও এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর। এপ্রিল থেকে দেশের একাধিক মহলে বড় আর্থিক পরিবর্তন হতে চলেছে। যদিও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইতিমধ্যেই এলপিজি গ্যাস দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু আগামী ১ এপ্রিল থেকে এলপিজি সিলিন্ডারের দামে আবারও পরিবর্তন হবে। কারণ নতুন আয়কর আইন কার্যকর হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই দেশজুড়ে কর ও বেতন সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, প্যান কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আসতে চলেছে। সুতরাং পকেটে টান ধরতে চলছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলের, তার আগেই দেখে নিন কোন কোন খাতে আর্থিক পরিবর্তন হতে চলেছে….

প্রথম পরিবর্তন: এলপিজি, এটিএফ ও CNG-PNG র দাম। এপ্রিলের শুরুতেও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হতে চলেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে ভারতীয়দের হেঁশেলে। তেল-গ্যাসের অভাবে তীব্র এলপিজি সংকট দেখা দিয়েছে। যার ফলে তেল কোম্পানিগুলি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তবে মনে করা হচ্ছে, ১ এপ্রিলে এলপিজি-র নতুন দর ঘোষণা হবে। এছাড়া, তেল সংকটের মধ্যে এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি-পিএনজির দরেও পরিবর্তন হবে।

দ্বিতীয় পরিবর্তন: নতুন আয়কর বিধি। দেশের দ্বিতীয় এবং সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে ১ এপ্রিল। দেশে কর সংক্রান্ত পরিবর্তন হতে চলেছে এবং ১৯৬১ সাল থেকে বলবৎ থাকা আইনটি প্রতিস্থাপিত হবে নতুন আয়কর আইন, ২০২৫-এ। করদাতাদের উপর নিয়মকানুন পালনের বোঝা কমাতে এবং আইনটিকে আধুনিক ও আরও সহজতর করার জন্য অনেক পরিবর্তন আনা হচ্ছে। জানিয়ে রাখি, আগামী ১ এপ্রিল থেকে আয়কর রিটার্ন (ITR) দাখিলের জন্য প্রয়োজনীয় ফর্ম ১৬ আর পাওয়া যাবে না, পরিবর্তে অন্য একটি ফর্ম দেওয়া হবে। আপনি সেই ফর্মটিকে আয়ের নথি হিসেবে ব্যবহার করতে পারবেন। ফর্ম ১৬এ হল ভাড়া, সুদ, ব্যবসা ও পরামর্শ ফি-এর মতো বেতন-বহির্ভূত আয়ের জন্য একটি TDS সার্টিফিকেট। ১ এপ্রিল থেকে এর নাম পরিবর্তন করে ফর্ম ১৩১ রাখা হবে। সংশ্লিষ্ট ত্রৈমাসিক টিডিএস বিবরণী জারির তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে এটি অবশ্যই ইস্যু করতে হবে। এটি বেতন আয়ের জন্য একটি টিডিএস সার্টিফিকেট।

তৃতীয় পরিবর্তন: HDFC, PNB থেকে বন্ধন ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন। যদি আপনার HDFC ব্যাঙ্ক, PNB বা বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, আপনি এই ব্যাঙ্কগুলির এটিএম ব্যবহার করে থাকেন, তাহলে ১ এপ্রিল থেকে আপনার জন্যেও ATM-এর নিয়ম বদলাতে চলেছে। এখন থেকে HDFC ব্যাঙ্ক UPI-এর মাধ্যমে তোলা টাকাকেও এটিএম থেকে তোলা টাকার মতো গণনা করা হবে, এতদিন পর্যন্ত এগুলি আলাদাভাবে গণনা করা হত। অর্থাৎ যে সমস্ত HDFC ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম-এ UPI ব্যবহার করেন, তাঁদের ATM-এর মাধ্যমে বিনামূল্যে লেনদেনের সীমা কমে যাবে। ধার্য সীমা অতিক্রম করলেই প্রতি লেনদেনে ২৩ টাকা ফি ধার্য হবে। বর্তমানে, ব্যাঙ্কটি মাসে ৫ বার এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুবিধা দিচ্ছে। অন্যদিকে এইচডিএফসি ব্যাংক ছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) তাদের কিছু ডেবিট কার্ডের দৈনিক লেনদেনের সীমায় পরিবর্তন করছে। গ্রাহকরা এখন থেকে তাদের কার্ডের ক্যাটাগরি অনুযায়ী প্রতিদিন ৫০,০০০ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। যেসব কার্ডধারীর আগে দৈনিক সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত ছিল, তাদের জন্য এই সীমাটি কমিয়ে আনা হয়েছে। পিএনবি-র পাশাপাশি বন্ধন ব্যাংকও ১ এপ্রিল থেকে ডেবিট কার্ডধারীদের জন্য এটিএম লেনদেনের নিয়ম পরিবর্তন হচ্ছে। মেট্রোপলিটন এলাকার বন্ধন ব্যাংক এটিএম ব্যবহারকারীরা প্রতি মাসে তিনটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন, আর অন্য জায়গা থেকে এর সীমা হবে পাঁচটি। এই সীমা অতিক্রম করলে প্রতিটি আর্থিক লেনদেনের জন্য ২৩ টাকা চার্জ প্রযোজ্য হবে।

চতুর্থ পরিবর্তন: প্যান কার্ডের নিয়মাবলী। ১ এপ্রিল, ২০২৬ থেকে প্রত্যাশিত অন্যান্য বড় পরিবর্তনগুলির মধ্যে একটি প্যান কার্ড সম্পর্কিত পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ড সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোর হতে চলেছে। জানা যাচ্ছে যে, প্যান আবেদনের জন্য শুধুমাত্র আধার কার্ড যথেষ্ট নয়, আবেদনকারীদের অন্যান্য নথিও জমা দিতে হবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই অমীমাংসিত আবেদনগুলি সম্পন্ন করতে হবে।

পঞ্চম পরিবর্তন: রেলের টিকিট বাতিল করা ব্যয়বহুল হবে। ১ এপ্রিল থেকে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে রেলের টিকিট বাতিলের নিয়মগুলি বদলাতে চলেছে। ১ এপ্রিল থেকে রেলের টিকিট বাতিল আরও ব্যয়বহুল হবে যাত্রীদের। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে সেই টাকা ফেরত পাওয়া যাবে না, আগে এই নিয়ম ৪ ঘণ্টার ছিল। এছাড়া ৮ থেকে ২৪ ঘণ্টা আগে বাতিল করা টিকিটের ক্ষেত্রে ৫০% টাকা ফেরত দেওয়া হবে, ২৪ থেকে ৭২ ঘণ্টা আগে বাতিল করা টিকিটের ক্ষেত্রে ২৫% টাকা কাটা হবে এবং ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে সর্বোচ্চ টাকা ফেরত দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাঝ আকাশে ইন্ডিগো বিমানের ইঞ্জিনে গোলযোগ, ১৬১ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ

AI দিয়ে লেখা নিবন্ধ ‘চলবে না’, নতুন নীতিমালা প্রকাশ করল উইকিপিডিয়া

ফের কমল সোনার দাম, স্বস্তিতে ক্রেতারা! জানেন কত হল?

১ এপ্রিল থেকে রেলের নতুন নিয়ম, ওয়েটিং লিস্ট ও RAC টিকিট বাতিলের চার্জ কত? জানুন বিস্তারিত

লাদাখের জোজিলা গিরিখাতে তুষার ধসে সাত জনের মৃত্যু, আহত ৫ জন

প্রেমের পথে কাঁটা, বাবাকে বিষ খাইয়ে খুন, তিন বছর পর গ্রেফতার পুলিশ মেয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ