১ এপ্রিল থেকে রেলের নতুন নিয়ম, ওয়েটিং লিস্ট ও RAC টিকিট বাতিলের চার্জ কত? জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলযাত্রীদের জন্য বড় পরিবর্তন আনল কেন্দ্র। ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড সংক্রান্ত নিয়মে একাধিক কড়াকড়ি করা হয়েছে, যার ফলে আগের তুলনায় এখন টিকিট ক্যানসেল করলে ফেরত টাকার পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। নতুন এই নিয়মগুলি কার্যকর হবে ১ এপ্রিল থেকে এবং এর মূল উদ্দেশ্য টিকিটের কালোবাজারি রোধ করা বলে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে আর কোনও রিফান্ড পাওয়া যাবে না। আগে এই সময়সীমা ছিল ৪ ঘণ্টা। অর্থাৎ, যাত্রার খুব কাছাকাছি সময়ে টিকিট ক্যানসেল করলে পুরো টাকাই কাটা যাবে। এছাড়া, ট্রেন ছাড়ার ৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। আগে এই সময়সীমা ছিল ৪ থেকে ১২ ঘণ্টা। আবার, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ২৫ শতাংশ ভাড়া কাটা হবে, যেখানে আগে ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ম প্রযোজ্য ছিল।

আরও পড়ুন: পেট্রল রপ্তানি বন্ধ করতে চলেছে রাশিয়া, কেন এমন সিদ্ধান্ত পুতিনের?

সবচেয়ে বেশি রিফান্ড পেতে হলে এখন ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে। যদিও পুরো টাকা ফেরত পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে, কারণ প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট চার্জ কাটা হবে। যেমন, এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসে টিকিট বাতিল করলে ২৪০ টাকা, এসি টু টিয়ার বা ফার্স্ট ক্লাসে ২০০ টাকা এবং এসি থ্রি টিয়ার, চেয়ার কার বা এসি থ্রি ইকোনমিতে ১৮০ টাকা কাটা হবে। নন-এসি স্লিপার ক্লাসে এই চার্জ ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসে ৬০ টাকা ধার্য করা হয়েছে।

এর পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু নতুন সুযোগও যুক্ত করা হয়েছে। এখন আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে। কাউন্টার টিকিট থাকলেও খালি সিটের ভিত্তিতে শেষ মুহূর্তে আপগ্রেডের সুযোগ মিলবে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, অফলাইন টিকিট এখন দেশের যে কোনও রেল স্টেশন থেকেই বাতিল করা যাবে। অনলাইন টিকিটের রিফান্ড প্রক্রিয়াও সহজ করা হয়েছে, অনেক ক্ষেত্রে আর আলাদা করে TDR জমা দিতে হবে না।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর