জম্মু-কাশ্মীরের গুলমার্গে তুষারধস, প্রাণ হারালেন পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গুলমার্গে ভয়াবহ তুসারধস। বৃহস্পতিবার গুলমার্গে তুসারধসের জেরে প্রাণ হারালেন একজন রাশিয়ার পর্যটক। জানা গিয়েছে  তুষারধসে রাশিয়ার সাত স্কিয়ার (Skiers)  ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। কংদুরি ঢালের কাছে গুলমার্গের উপরের অংশে ব্যাপক তুষারধস নেমেছে বলে জানিয়েছেন এক প্রশাসনিক আধিকারিক।

বর্তমানে উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও  জম্মু ও কাশ্মীরের  প্রশাসন উদ্ধারকার্য করার জন্য সেনাবাহিনীর কর্মীদের ডাকা হয়েছে।  বর্তমানে সামনে এসেছে  গুলমার্গের তুষারধসের ভিডিও । সেখানে দেখা গিয়েছে, পর্যটকেরা এক হাঁটু বরফের মধ্যে আটকে পড়েছেন। তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালান হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসের প্রথম কয়েক সপ্তাহে শুষ্ক আবহাওয়া ছিল গুলমার্গে। তবে ফেব্রুয়ারির মাস থেকেই শুরু হয়েছে তুষারপাত। আর তাতেই গুলমার্গে বাড়ছে পর্যটকদের ভিড়। কারণ, গুলমার্গ মূলত skiing slopes জন্য খুবই বিখ্যাত। তাই বরফ পড়তেই সেখানে ভিড় জমাচ্ছে পর্বতারহী থেকে শুরু করে পর্যটকেরা। তবে, শুধু গুলমার্গ নয় চলতি মাসে শ্রীনগর, সোনমার্গ এলাকায় ব্যাপক তুষারধস শুরু হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সোনমার্গের জোজিলা টানেল নির্মাণের ওয়ার্কশপের কাছে তুষারধসের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারী তুষারপাতের পর থেকেই হাওয়া অফিস জম্মু ও কাশ্মীরে জারি হয় তুষারপাতের সতর্কতা।

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের