কংগ্রেস ছাড়া সরকার গড়া অসম্ভব, আঞ্চলিক দলগুলিকে সচেতন করলেন রাউত

২০২৪ বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে পাশে চাই, এটাই মূল কথা বারবার বলে আসছেন একাধিক অ-কংগ্রেসি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস ছাড়া কেন্দ্রে সরকার গড়া অসম্ভব, এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সঞ্জয় রাউত। কথাটি শুনতে কিছু দলের নেতাদের কাছে তেতো লাগলেও, রজনৈতিক মহলের তরফে সঞ্জয়কে সমর্থন জানানো হয়েছে। ২০২৪ বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে পাশে চাই, এটাই মূল কথা বারবার বলে আসছেন একাধিক অ-কংগ্রেসি নেতা। কিন্তু কিছু আঞ্চলিক দল কংগ্রেস বাদে সরকার গড়তে চাইছে। সেই প্রসঙ্গে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘কংগ্রেস ছাড়া কেন্দ্রে সরকার গড়া অসম্ভব। কংগ্রেস দেশের সবচেয়ে বড় দল ও পুরানো। বিজেপি বাদে কংগ্রেসই একমাত্র প্রধান বৃহত্তম দল, বাকি সব দল আঞ্চলিক।’

বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি রাউত। তিনি বলেছেন, ‘বিজেপি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় দল মনে করেন। কিন্তু সেই দল যদি নির্বাচনে হারে তাদেরও বিরোধী আসনেই বসতে হবে। যেমন ধরুন, মহারাষ্ট্রে ১০৫ জন বিধায়ক নিয়ে বিরোধী আসনে রয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। তবে সেখানের নির্বাচনে দেরী আছে। আপাতত শিবসেনা দাদরা ও নগর-হাভেলি, গোয়া বিধানসভা নির্বাচন নিয়েই ভাবছে।’

কেন্দ্রকে আক্রমণ করে সঞ্জয় জানিয়েছেন, ‘আপনারা দেখেছেন বিগত দু’বছর করোনার নাম করে সংসদের সেন্ট্রাল হলে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আসল কারণ হল, প্রকাশ্যে অনেক কিছুই হয়ত চলে আসতে পারে সাংবাদিকদের প্রবেশে তাই ভয়ে এই নিয়ম বানানো হয়েছে। সাংবাদিকদের উপর নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে মন্ত্রীদের, সাংবাদিকদের থেকে দূরে থাকতে। জরুরি অবস্থার সময় মিডিয়ার উপর এই নজরদারি চলেনি আজ যা হচ্ছে। এক সংবাদমাধ্যমে খবর করা হল গঙ্গায় করোনা রোগীদের মৃতদেহ ভাসছে। তারপরেই তাঁদের অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিল। দেশের দশজন সেরা ব্যবসায়ী মিডিয়া কিনে রেখেছে, এর পিছনে সরকারের মদত রয়েছে।’

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি