চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রয়োজনে সোনালিকে আর্থিক সাহায্য’, কেন্দ্র-রাজ্যকে বার্তা সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসার জন্য প্রয়োজন হলে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে আর্থিক সাহায্য করা হোক। মানবিকতার খাতিরে এমনটাই করার বার্তা কেন্দ্র ও রাজ্যকে দিল সুপ্রিমকোর্ট। বাংলাদেশের জেলে ৬ মাস আটকে ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। সঙ্গে ছিলেন তার স্বামীসহ আরও ৪জন । আট বছরের সন্তানকে নিয়ে সোনালী বিবি দেশে ফিরলেও ওপারেই রয়েছেন তাঁরা। বাংলাদেশে আটকে থাকা বাকিদের ফেরাতে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত। এমনটাই চেয়েছেন সোনালির বাবা।

সোনালিদের পুশব্যাক সংক্রান্ত মামলা শুক্রবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে উঠেছে। সেখানেই রাজ্য , কেন্দ্র ও মামলাকারী সবপক্ষকেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি এই মামলার সম্ভাব্য শুনানি সুপ্রিম কোর্টে। পাশাপাশি সোনালির প্রত্যাবর্তন নিয়ে খোঁজ খবর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সোনালি খাতুনের শারীরিক অবস্থা কেমন আছে? চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা? তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যদি কোনও আর্থিক সাহায্য লাগে, সেই ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রকে মানবিক দিক থেকে বিবেচনা করতে হবে। এবং আর্থিক সাহায্য করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সম্মত হয়েছেন কেন্দ্রের জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

বাংলায় কথা বলার জন্য সোনালি খাতুন সহ ৬ জনকে দিল্লি পুলিশ পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের জেলে বন্দী ছিলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন। ২৬ জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাংলাদেশে গ্রেফতার হয়ে জেলেই ছিলেন ৬ জন। ৬ মাস সেখানে থাকার পর অবশেষে জেলমুক্তি হয়েছে তাঁদের। কিন্তু দেশে ফিরতে পেরেছেন শুধু সোনালি ও তাঁর ৮ বছরের ছেলে। বাকিরা কবে ফিরবেন? অপেক্ষায় পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ