স্বস্তিতে আজম খান, বিধায়ক পদ খারিজের উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের নির্দেশের পরেই আগামিকাল আজম খানের আর্জির শুনানি ধার্য করেছে রামপুর সেশন আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাময়িক হলেও বিধায়ক পদ খারিজ নিয়ে স্বস্তি পেলেন প্রবীন সমাজবাদী নেতা আজম খান। বুধবার সুপ্রিম কোর্ট ঘৃণ্য ভাষনের দায়ে আজম খানের বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে রায়ের বিরুদ্ধে প্রবীণ সমাজবাদী নেতার দায়ের করা আবেদনের শুনানি বৃহস্পতিবার করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশের পরেই আগামিকাল আজম খানের আর্জির শুনানি ধার্য করেছে রামপুর সেশন আদালত।

গত মাসেই ঘৃণা ছড়ানো ভাষণের অভিযোগে প্রবীণ সমাজবাদী নেতা তথা রামপুর সদর বিধানসভা আসনের বিধায়ক আজম খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল রামপুর আদালত। তিন বছরের সাজা হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রবীণ সমাজবাদী নেতার বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আজম খান।

এদিন শীর্ষ আদালত প্রবীণ সমাজবাদী নেতার সাজার উপরে স্থগিতাদেশ জারি করেছে। সেই সঙ্গে আগামিকাল বৃহস্পতিবারের মধ্যে তাঁর আবেদনের শুনানি করার জন্য রামপুরের সেশন আদালতকেও নির্দেশ দিয়েছে। পাশাপাশি রামপুর সদর বিধানসভা আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে আগামী ১১ নভেম্বরের আগে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত বলেছে, ‘আজম খানের আর্জি নিয়ে রামপুর সেশন আদালত রায় না দেওয়া পর্যন্ত রামপুর সদর বিধানসভা আসনের নির্বাচন ঘোষণা করা যাবে না।’

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩