গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরির দায়ের মামলায় রায়দান স্থগিত শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলার শুনানি শেষ হয়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়মিত জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন জানানোর অনুমতি দিয়েছেন বিচারপতিরা।

গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট রক্ষাকবচের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ওই গ্রেফতারিকে অবৈধ আখ্যা দিয়ে প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। পরে অবশ্য ওই আবেদন প্রত্যাহার করে নিম্ন আদালতের দরজায় কড়া নাড়েন। নিম্ন আদালত ওই আর্জি খারিজ করে দিলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা ওই আর্জি খারিজ করে দেন।

এর পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেজরি। ওই আবেদনের শুনানিতেই গত সপ্তাহে কেজরির অন্তবর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। ভোট প্রচারে যাতে অংশ নিতে পারেন তার জন্য ২১ দিনের জামিন মঞ্জুর করা হয়। ওই জামিন মঞ্জুর করার সময়েই বিচারপতিরা জানিয়ে দেন, গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলার বিস্তারিত শুনানি চলবে। এদিন কেজরির তরফে অভিষেক মনু সিঙ্ঘভি ও ইডির তরফে এস ভি রাজু সওয়াল জবাবে অংশ নেন। শুনানি শেষে বিচারপতিরা বলেন, ‘দু’পক্ষের বক্তব্য শোনা হয়েছে। রায়দান স্থগিত রাখা হচ্ছে। তবে আবেদনকারী (দিল্লির মুখ্যমন্ত্রী) যদি মনে করেন তাহলে নিয়মিত জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন জানাতে পারেন।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা