আদানি কাণ্ডের তদন্তে সেবিকে ৬ মাস সময় দিতে নারাজ শীর্ষ আদালত

শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তের জন্য সেবি-কে বাড়তি ৩ মাস সময় দেওয়া যেতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদানি কাণ্ডের (Adani-Hindenburg issue) তদন্তে সেবিকে বাড়তি ৬ মাস সময় দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)কে বাড়তি ৩ মাস সময় দেওয়া যেতে পারে।

আদানি কাণ্ডের তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেবি। গত এপ্রিল মাসে সেই আবেদন করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। শুক্রবার সেই আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justices DY Chandrachud), বিচারপতি পিএস নরসিমহা (Justices PS Narasimha) এবং বিচারপতি জেবি পারদিওয়ালার (Justices JB Pardiwala) বেঞ্চ বলেছে, আদালতের রেজিস্ট্রি এই বিষয়ে সুপ্রিম কোর্ট-নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রে কমিটির (Justice AM Sapre committee) রিপোর্ট পেয়েছে। সেই রিপোর্ট বিবেচনা করার পরে সোমবার ১৫ মে বিষয়টি শোনা হবে। তিন বিচারপতির বেঞ্চ বলেছে ‘আমরা এই সময়ের মধ্যে প্রতিবেদনটি দেখব।’ এদিন আদালত সেবির পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়ে দেয়, আদানি কান্ডের তদন্তের জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে ৬ মাসের পরিবর্তে ৩ মাস সময় দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি  হিন্ডেনবার্গের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে অভিযোগ করা হয়, আদানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। বিদেশে শেল কোম্পানি খুলে বেনামে নিজেদের শেয়ারই কিনেছে আদানি গোষ্ঠী। ওই অভিযোগের পরেই গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা