তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, কুড্ডালোর : তামিলনাড়ু কুড্ডালোরে ভয়াবহ দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ পড়ুয়ার। আহত আরও অনেকে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেম্মাঙ্কুপ্পাম গ্রামে একটি স্কুল বাস রেললাইন পার হচ্ছিল। আচমকাই ওই সময় একটি দ্রুতগতিতে ট্রেন এসে সজোরে ধাক্কা মারে ওই বাসটিতে। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যাবে। ঘটনার সময় বাসে ৫জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। ঘটনার সময় বাসে ৫জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি রেললাইন পার হওয়ার সময় দূর থেকে ট্রেনটিকে দেখতে পেয়েছিল। কিন্তু রেললাইন তাড়াতাড়ি পার হয়ে যাবে ভেবে বাস চালক বাসটি নিয়ে দ্রুত রেললাইন পেরোবার চেষ্টা করে। কিন্তু সময়মতো বাসটিকে পার করতে পারেনি চালক। ট্রেনটি দ্রুত গতিতে ধাক্কা মারে বাসে। তাঁরা আরো বলেছেন, সংঘর্ষের তীব্রতা অত্যন্ত বেশি থাকায় বাসটি ভেঙেচুরে গিয়েছে। চরম ক্ষতিগ্রস্থ হয়েছে বাসটি। বাসের মধ্যে থাকা পড়ুয়ারাও গুরুতর আহত হয়।

স্থানীয়রাই বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে ৩ পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। বাসচালককেও জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে। কেন এই ধরনের ঘটনা ঘটল। বাসের গতি কী ছিল সবটাই জানার চেষ্টা চলছে। বাসটিকেও আটক করেছে পুলিশ। পড়ুয়াদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সাতসকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা