নয়ডায় দুই ছাত্রের গুলিতে  আহত স্কুল শিক্ষক, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিবাদের জেরে স্কুল শিক্ষককে  গুলি করল স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে নয়ডায়।জানা গিয়েছে,  বুধবার সকাল ৯টা নাগাদ স্কুল থেকে ১০০ মিটার দূরে সাকিপুর গ্রামের রাস্তায় ওই শিক্ষক ও ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তাতেই শিক্ষককে লক্ষ্য করে  গুলি করল ২জন স্কুল পড়ুয়া।

পুলিশি কর্মকর্তারা জানিয়েছেন, একটি গুলি ওই শিক্ষকের কানের লতি ভেদ করে চলে যায়। এই ঘটনার  পরেই ওই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘সুরজপুর এলাকার চাঁদ ওয়ালি মসজিদ গলির বাসিন্দা রাকিব হুসেন আজ সুশীল মডার্ন স্কুলে যাচ্ছিলেন। সেই সময় ছাত্রদের গুলিতে আহত হন তিনি। পুলিশ জানিয়েছে যে তারা উভয় পক্ষের মধ্যে পূর্বের বিরোধের যোগসূত্র নিয়ে তদন্ত শুরু করেছে। হামলায় জড়িত দুজনকে খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর নয়ডায় সাকিপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । জানা গিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলার কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই এই হামলার ঘটনা নিয়ে নয়ডা পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এদিন সকালে আচমকাই গোলাগুলির ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের