আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বুধবার সকালেই আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দিলেন ইডির আধিকারিকরা। যদিও ওই তল্লাশি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আপের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি আধিকারিকদের পাঠিয়েছে বিজেপি নেতৃত্ব।

২০২১ সালে দিল্লির আবগারি নীতিতে পরিবর্তন আনে অরবিন্দ কেজরিওয়াল সরকার। আর ওই নীতি পরিবর্তন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। আর পদ্ম শিবিরের নেতাদের হয়ে পোঁ ধরেন বিজেপি শীর্ষ নেতৃত্বের দয়ায় উপরাজ্যপাল পদে বসা বিনয় সাক্সেনা। তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়েই তড়িঘড়ি তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতেই আবগারি নীতিতে পরিবর্তন এনেছিল দিল্লির আপ সরকার। কোটি-কোটি টাকা হাত বদল হয়েছে। যদিও তীব্র সমালোচনার মুখে আবগারি নীতি বদল করে পুরনো নীতি ফেরায় আপ সরকার।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আবগারি নীতি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অর্থ মন্ত্রীর দায়িত্ব সামলানো মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। পরে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও গ্রেফতার করে মণীশকে। গ্রেফতার হওয়ার পরেই মন্ত্রীপদে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি।  

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ