চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: সংসার চালতে আর পেটের ভাত জোগাড় করার জন্য মানুষকে কত কি করতে হয়। রাস্তা দিয়ে গেলে বড় বাড়ি, ফ্ল্যাট বা অফিসের বাইরে দেখা যায় সারা রাত ধরে বসে রয়েছেন নিরাপত্তাকর্মীরা।  যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং কম বেতন পান, তাদের কঠিন জীবন খুব কমই চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এই বাস্তবতাকে তুলে ধরছে।  দেখা গিয়েছে, সংসার চালানোর তাগিদে এক নিরাপত্তাকর্মী মশার কামড় থেকে বাঁচতে মশারি পরে নিজের কর্তব্য পালন করছেন।     

জানা গিয়েছে, এই ভিডিওটি হায়দরাবাদের একটি আবাসিক সোসাইটির।  যেখানে দেখা গিয়েছে,  রাতের ডিউটিতে থাকা একজন প্রহরী একটি চেয়ারে বসে আছেন এবং তাঁর পুরো শরীর মশারি দিয়ে ঢাকা। মশা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করছেন। তবে এই ভিডিও   বেশ কিছু গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই ক্লিপটি এক্স হ্যান্ডেলে সুরজ কুমার বৌদ্ধ নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন মহিলা একজন নিরাপত্তারক্ষীর  সঙ্গে কথা বলছেন, যিনি একটি মশারির নিচে বসে নিজের দায়িত্ব পালন করছেন। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারী লিখেছেন, ভারতে একজন নিরাপত্তারক্ষীর জীবন কতটা কঠিন। সোসাইটির সদস্যরা যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আরাম করেন, তখন তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা মৌলিক সুযোগ-সুবিধা ছাড়াই রাত কাটান। ওই মহিলা  প্রশ্ন তুলেছেন, রক্ষীদের কি একটি নিরাপদ জায়গাও দেওয়া যায় না?  তাঁর মতে, আসল সমস্যা হলো সহানুভূতির অভাব।

আরও পড়ুন: নবদ্বীপে এক মহিলার বিবস্ত্র অবস্থায় মৃতদেহ উদ্ধার! তদন্তে পুলিশ

ভাইরাল  ভিডিওটি চার লক্ষেরও বেশিবার দেখা হয়েছে এবং এটি নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রহরীর দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা হৃদয়বিদারক। আমরা আমাদের নিরাপত্তার জন্য তাদের উপর নির্ভরশীল, অথচ তাদের সঙ্গেই এমন আচরণ করা হয়।” আরেকজন ব্যবহারকারী বলেছেন, “অন্তত একটি কেবিন, একটি ফ্যান বা মশা থেকে সুরক্ষার ব্যবস্থা তো মৌলিক প্রয়োজন।” 

 

Published by:

Share Link:

More Releted News:

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ