ইতিহাস গড়ে ফের ৭৫ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারের ইতিহাসে প্রথমবারের মতো ৭৫ হাজারের গণ্ডিতে থিতু হল সেনসেক্স। পাশাপাশি ২২ হাজার ৭৫০ পয়েন্টের গণ্ডি ছাড়াল নিফটিও। ঈদের আগের দিন বাজার বন্ধের সময়ে বিনিয়োগকারীদের মুখের হাসি অনেকটাই চওড়া হয়েছে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ‘যেভাবে শেয়ারবাজার অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছে, তাতে যে কোনও দিন মুখ থুবড়ে পড়তে পারে। বিনিয়োগকারীদের সন্তর্পণে পা ফেলা উচিত।’

গত কয়েকদিন ধরে শেয়ারবাজার ছিল ঊর্ধ্বমুখী। গতকাল মঙ্গলবার ৭৪ হাজার ৬৮৩ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। বুধবার সকালে আগের দিনের চেয়ে অনেকটা বেড়ে ৭৪,৯৫৩.৯৬ সূচক নিয়ে শুরু হয় লেনদেন। তার পর দিন ভর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই এগিয়ে চলে। যদিও কখনই রেড জোনে যায়নি সেনসেক্স ও নিফটি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ৩৫৪.৪৫ পয়েন্ট বাড়তি নিয়ে ৭৫,০৩৮.১৫ সূচকে বন্ধ হয় সেনসেক্স। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৫.১০৫.১৪। আর সর্বনিম্ন সূচক ছিল ৭৪,৮০৭.৫৫ পয়েন্ট।

এদিন শেয়ারবাজারে আইটিসি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এশিয়ান পেন্টস, টেক মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নেসলে ইন্ডিয়ার শেয়ারদর লাভের মুখ দেখেছে। তবে মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুব্রো এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লোকসানের মুখে পড়েছে।

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?