শেয়ারবাজারেও ভূমিকম্প, ৩১৬ পয়েন্ট কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই স্বস্তি উধাও। ধস নামল শেয়ারবাজারে। একদিনে ৩১৬ পয়েন্ট খোয়াল সেনসেক্স। নিফটি কমেছে ১১০ পয়েন্টের মতো। মারুতি ও ওএনজিসির শেয়ারদর ধাক্কা খেয়েছে। অটো শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলোয় বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়েছে। তবে লাভের মুখ দেখেছে বাজাজ।

গত কয়েকদিন ধরেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে শেয়ারবাজার। একদিন লাভের মুখ দেখছে তো পরের দিনেই ধপাস করে পড়ে যাচ্ছে। গত শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে ৩২০ পয়েন্ট চড়েছিল বাজার। ফলে বিনিয়োগকারীদের মুখে খানিকটা হাসি ফিরেছিল। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫,৮২৮.৪১ সূচকে। মঙ্গলবার সামান্য কম পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু দিনভর ঢিমেতালেই চলতে থাকে ব্যবসা। এক সময়ে প্রায় ৫০০ পয়েন্টের কাছাকাছি সূচক হারায় সেনসেক্স। তবে সেই ধাক্কা খানিকটা সামলে ওঠে। কিন্তু পুরোপুরি ধাক্কা সামলাতে পারেনি। মিডিয়াম ও স্মল ক্যাপ সংস্থাগুলির পারফরম্যান্স ছিল রীতিমতো হতাশাজনক। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮১৩.৫০ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৬৫.৩৪৪.৫৯ সূচক। বাজার বন্ধের সময়ে ৩১৬.৩০ পয়েন্ট হারিয়ে ৬৫,৫১২.১০ সূচক নিয়ে বন্ধ হয়েছে। একদিনে নিফটি খুঁইয়েছে ১০৯.৫৫ পয়েন্ট। ফলে বাজার বন্ধের সময়ে দাঁড়িয়েছে ১৯,৫২৮.৭৫ সূচকে।

এদিন বাজারে লেনদেনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি লাভের মুখ দেখলেও লোকসানের মুখে পড়েছে এনার্জি সেক্টর। একদিনে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির শেয়ারমূল্য কমেছে ৭.২৮ শতাংশ। ধাতক ও তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারদরও আগের দিনের চেয়ে কমেছে। তবে আর্থিক প্রতিষ্ঠান বাজাজ ফাইনান্সের শেয়ারদর বেড়েছে ২.০১ শতাংশ। টাইটান এবং লার্সেন ট্রুব্রোর শেয়ারদরও বেড়েছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ