শেয়ারবাজারে একদিনেই ৮৫ হাজার কোটি লাভ বিনিয়োগকারীদের

এক পর্যায়ে ৬৩ হাজার ৫৮৮ দশমিক ৩১ পয়েন্টে পৌঁছে যায়। যা সেনসেক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একেই বলে ছপ্পর ফাড়কে। বুধবার বিনিয়োগকারীদের মুখে হাসির ফোয়ারা ছোটাল শেয়ারবাজার। একসময়ে সেনসেক্স সর্বকালীন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শেষ বেলায় অবশ্য সামান্য কমায় সর্বকালীন রেকর্ড হাতছাড়া হয়েছে। তাতে অবশ্য বিনিয়োগকারীদের খুব একটা ক্ষতি হয়নি। কেননা, একদিনেই ৮৫ হাজার কোটি টাকা মুনাফা ঘরে তুলেছেন তাঁরা।

এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে চড়তে থাকে সেনসেক্স। এক পর্যায়ে ৬৩ হাজার ৫৮৮ দশমিক ৩১ পয়েন্টে পৌঁছে যায়। যা সেনসেক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। গত বছর ২০২২ সালের ডিসেম্বর মাসে ৬৩ হাজার ৫৮৩ দশমিক ০৭ সূচকে পৌঁছেছিল সেনসেক্স। এতদিন ওটাই ছিল সর্বকালীন রেকর্ড। এদিন সেই রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল সেনসেক্স। কিন্তু শেষ লগ্নে সামান্য কমে ৬৩ হাজার ৫২৩ দশমিক ১৫ পয়েন্টে বন্ধ হয়। ফলে সর্বকালীন রেকর্ড হয়নি। আগের দিনের তুলনায় ১৯৫ দশমিক ৪৫ সূচক বেড়েছে। এ নিয়ে চলতি বছরে সেনসেক্স প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিফটি বেড়েছে ৪০.১৫ পয়েন্ট। যার ফলে বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৬ দশমিক ৮৫ সূচকে।

এদিন বাজারে সবচেয়ে বিদ্যু‍ৎ, টেলিকম, তথ্য-প্রযুক্তি এবং তেল-গ্যাস সংক্রান্ত সংস্থাগুলির শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি লাভ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড। সংস্থার শেয়ার দর ৩.৮ শতাংশ বেড়েছে। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা ওএনজিসি, আদানি পোর্টও লাভের মুখ দেখেছে। তবে বাজিমাত করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এইচডিএফসি।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর