আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারেও ধস শেয়ারবাজারে, ৩১৪ সূচক পড়ল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেও ঘুরে দাঁড়াতে পারল না শেয়ারবাজার। উল্টে পতনের মুখ দেখল। একদিনে ৩১৪ সূচক খোয়াল সেনসেক্স। এ নিয়ে গত দু’দিনে ১,৯৪২ পয়েন্ট হারাল। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে। জোর ধাক্কা খেয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থা এলটিআই মাইন্ড ট্রি। সংস্থার শেয়ার দর একদিনেই ১০ শতাংশের বেশি কমেছে।

গতকাল বুধবারই ব্যাপক ধসের সাক্ষী থেকেছিল দালাল স্ট্রিট। একদিনেই ১,৬২৮ পয়েন্ট খুঁইয়েছিল সেনসেক্স। ৭৩ হাজারের গণ্ডি থেকে এক ধাক্কায় ৭১ হাজারের গণ্ডিতে নেমে এসেছিল। চার লক্ষ কোটি টাকা খোয়াতে হয়েছিল বিনিয়োগকারীদের। ফলে বৃহস্পতিবার শেয়ারবাজারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু হতাশ হতে হয় তাঁদের। কেননা আগের দিনের চেয়ে ৪৮২ সূচক কম নিয়ে রেড জোনে থেকেই শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। তার পর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই দিন পার করল সেনসেক্স। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৩১৩ দশমিক ৯০ পয়েন্ট কম নিয়ে ৭১,৭৮৬ দশমিক ৮৬ সূচকে বন্ধ হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,৪৫১ দশমিক ২৯ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭০,৬৬৫.৫০ পয়েন্ট। সেনসেক্সের পাশাপাশি পতনের মুখ দেখেছে নিফটিও। ১০৯.৭০ পয়েন্ট কমে ২১ হাজার ৪৬২ দশমিক ২৫ পয়েন্টে এসে ঠেকেছে।

এদিন বাজারে নিফটিতে ব্যাঙ্ক, তথ্য-প্রযুক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি লোকসানের মুখ দেখেছে। নিফটিতে ওষুধ প্রস্তুতকারী, আবাসন এবং তেল ও গ্যাস ক্ষেত্রের সংস্থাগুলি  সামান্য লাভের মুখ দেখেছে। যদিও তা বাজারের পতন রুখতে পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

জিও-র ধামাকা অফার! মাত্র ১৪৯ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি সঙ্গে Jio Hotstar ফ্রি

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ