ফের তেজি শেয়ার বাজার, একদিনে ১৭৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরল। বুধবার ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। শুরুতে ধাক্কা খেলেও শেষের দিকে সেই ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স ও নিফটি। একদিনে সেনসেক্স বাড়ল ১৭৩ পয়েন্ট। ফলে ফের ৬৫ হাজারের ঘর টপকে ৬৬ হাজারের গণ্ডিতে পৌঁছে গেল। নিফটিও বেড়েছে ৫১.৭৫ পয়েন্ট। মিডিয়াম ও স্মলক্যাপের দৌলতেই শেয়ারবাজারে ফের তেজিভাব লক্ষ্য করা গিয়েছে।

মঙ্গলবার পতনের কারণে ৬৫ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫,৯৪৫.৪৭ সূচকে। সকালে আগের দিনের চেয়ে সামান্য কম সূচক নিয়ে রেড জোনে থেকেই শুরু হয় লেনদেন। কিন্তু মার্কিন শেয়ারবাজারে পতনের ধাক্কা পৌঁছয় দালাল স্ট্রিটেও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পড়তে থাকে সেনসেক্স ও নিফটি। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছিল। একসময়ে আগের দিনের চেয়ে ৩৫০ পয়েন্ট হ্রাস পেয়েছিল সেনসেক্স। তবে দুপুরের পরেই বাজারে তেজি ভাব লক্ষ্য করা যায়। মিডিয়াম ও স্মল ক্যাপের সংস্থাগুলির শেয়ারদর বাড়ার ফলে পতনের ধাক্কা সামলে উঠতে সক্ষম হয় সেনসেক্স। শেষ পর্যন্ত ১৭৩ দশমিক ২২ সূচক বেড়ে ৬৬,১১৮.৬৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। তবে এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,১৭২.২৭ পয়েন্ট। সেনসেক্সের পাশাপাশি নিফটিও বেড়েছে। ৫১.৭৫ সূচক বেড়ে ১৯,৭১৬.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে।

ধাক্কা সামলে এদিন বাজারে লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এফএমসিজি, ওষুধ ক্ষেত্রের সংস্থাগুলি। এল অ্যান্ড টি, আইটিসি, সিপলা, এলটিআই মাইন্ডট্রি-সহ একাধিক সংস্থার শেয়ারমূল্য বেড়েছে। লোকসানের মুখ দেখেছে টাইটান, গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ, হিরো মোটরকর্প, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম করপোরেশন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল