ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে চর্চিত ও ঘটনাবহুল কোনও বিধানসভা যদি থাকে, তাহলে সেটি হল ভাঙড়। দক্ষিণ ২৪ পরগনার এই বিধানসভায় বোমা, গুলি, খুন, রক্তপাত ছাড়া ভোট প্রায় অসম্ভব। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেটাও সম্ভব হল। আর সেটা করে দেখানোর জন্য নির্বাচন কমিশন ও তৃণমূলের একাংশকে ধন্যবাদ জানাতে ভুললেন না ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। নিজের বিধানসভা কেন্দ্রে প্রায় শান্তিপূর্ণ ভোট নিয়ে খুশি এই যুবনেতা। এই বিষয়ে নওশাদের মন্তব্য, ‘ভাঙড়ের সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। কেউ বলছেন ১০ বছর, কেউ ১৫ বছর ভোট দিতে পারেননি। এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এটাই আসল ভাঙড়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলেই শান্তিপূর্ণ ভোট সম্ভব হয়েছে। আমি ভাঙড়ের তৃণমূলের একটা অংশকেও ধন্যবাদ জানাব। যাঁরা সত্যিই শান্তিপূর্ণ ভোটের জন্য সহযোগিতা করেছেন। ভাঙড়ের মানুষ হিংসা চান না। কিছু রাজনীতির কারবারি নিজেদের স্বার্থে এই এলাকাকে কলুষিত করার চেষ্টা করেন।’

আরও পডুন: ‘বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর

পশ্চিমবঙ্গের অন্যতম স্পর্শকাতর বুথ হল ভাঙড়। নির্বাচন কমিশনের বাড়তি নজর ছিল এই বিধানসভার দিকেই। তাই সবরকম ব্যবস্থা করে রেখেছিল কমিশন। আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। আর তাতেই এসেছে সুফল। এদিন দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত কিছু এলাকায় অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতে হয়েছে ভাঙড়ের ভোট। আর তাতেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নওশাদ। তাঁর দাবি, তিনি ৫০ হাজার ভোটে এই বিধানসভা থেকে জিতছেন। রাজ্যবাসী তথা ভাঙড়ের ভোটারদের আশঙ্কা ছিল এবারে তৃণমূলের তরফে এখানে প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে।

ভোটের আগেই মারধর, ভাঙচুর, পথ অবরোধ, সবকিছুই হয়েছে। ভোটের দিন বোমা পড়ার প্রমাদই গুণছিল ভাঙড়বাসী। কিন্তু সেই দৃশ্য আর দেখতে হয়নি অন্তত এবারের ভোটে। অপরদিকে নিজের বিধানসভা এলাকায় শান্তিপূর্ণ ভোটের জন্য ঘাসফুল শিবিরকে কেন ধন্যবাদ জানিয়েছেন আইএসএফ নেতা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভোটের দায়িত্বে রয়েছে কমিশন। তাকে ধন্যবাদ নওশাদ জানাতেই পারেন। কিন্তু তৃণমূলকে কেন? তবে কী আগামীর রাজনীতির গন্তব্য অন্যদিকে বাঁক নিতে পারে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

ভাঙড় একসময়ে দেখেছে জমি আন্দোলন, খুনের পর খুন, আরাবুল জমানায় বোমাবাজি। সেই সব এবার অতীত বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর তার শুরুটা হয়েছে ২০২৬-এর বিধানসভা ভোট থেকেই।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম