এনসিপির সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পওয়ার

মঙ্গলবার এক অনুষ্ঠানে নিজেই এ কথা জানিয়েছেন মরাঠা স্ট্রংম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভাইপো অজিত পওয়ারের সঙ্গে স্নায়ুযুদ্ধের মধ্যেই নিজের হাতে গড়া জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে  নিজেই এ কথা জানিয়েছেন প্রবীণ মরাঠা রাজনীতিবিদ। যদিও পওয়ারের পরিবর্তে দলের শীর্ষ পদে কাকে বসানো হচ্ছে তা নিয়ে এখনও এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। এনসিপির সভাপতির পদ থেকে শরদ পওয়ারের সরে যাওয়া বিজেপি বিরোধী শিবিরের পক্ষে জোর ধাক্কা বলেই মনে করছেন রাজনেতিক পর্যবেক্ষকরা।

গত মাসখানেক ধরেই ভাইপো অজিত পওয়ারের সঙ্গে এনসিপি’র অন্যতম প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের মতবিরোধ চলছে। দলীয় বিধায়কদের একাংশকে সঙ্গে নিয়ে বিজেপি শিবিরে যোগ দেওয়ার জন্য অজিত পওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শরদের ভাইপোকে সঙ্গে নিলে মহারাষ্ট্রের জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা।

মঙ্গলবার নিজের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে ৮২ বছর বয়সী মরাঠা স্ট্রংম্যান ভাবুক কণ্ঠে জানান, ‘গত ২৪ বছর ধরে এনসিপির সভাপতির দায়িত্ব সামলাচ্ছি। এই বয়সে এসে আর পদ আঁকড়ে থাকতে চাই না। আমার মনে হয়, অন্য কারও এবার সভাপতি পদের দায়িত্ব নেওয়া উচিত। দলের নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে, কাকে তাঁরা এই পদে (এনসিপি’র সভাপতি) বসাবেন।’ ৬৩ সালের দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তিনি যে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ রাজনেতা। একই সঙ্গে পওয়ার জানিয়েছেন, ২০১৯ সালে বিধানসভা ভোটের পরে রাতের অন্ধকারে যেভাবে ভাইপো অজিত পওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপত নিয়েছিলেন তা শোনার পরে বিস্মিত হয়েছিলেন।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের