বিজেপিকে সমর্থনের প্রশ্নই নেই, ফের জানালেন শরদ পওয়ার

রবিবার এনসিপির যুব শাখার কর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণে এ কথা বলেন এনসিপি সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই বলে মন্তব্য করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পওয়ার (Sharad Pawar)। রবিবার এনসিপির যুব শাখার কর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণে এ কথা বলেন এনসিপি সুপ্রিমো। তিনি আরও জানান, তিনি তাঁর প্রগতিশীল রাজনীতির চর্চা জারি রাখবেন।

ভাইপো অজিত পওয়ারের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর ৮২ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিজেপিকে সমর্থন করবেন না। নাসিকে যুব শাখার কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি ‘বিজেপির বিভেদমূলক রাজনীতির’ বিরোধিতা করে এনসিপি-এর আদর্শকে তুলে ধরেন। দলের কর্মীদের সাম্য, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের নীতিতে অটল থাকার আহ্বান জানান এনসিপি সুপ্রিমো।

উল্লেখ্য দলের সর্বোচ্চ নেতা শরদ পওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছেন ভাইপো অজিত পওয়ার। গত ২ জুলাই তাঁর সঙ্গে বিদ্রোহ করেছেন আরও বেশ কয়েকজন এনসিপি নেতা। সেই ঘটনার পর প্রথম শরদ পওয়ারের সঙ্গে রবিবার সাক্ষাৎ করতে যান অজিত। ওইদিন মুম্বইয়ের ওয়াইবি চ্যবন সেন্টারে শরদ পওয়ারের সঙ্গে দেখা করে দলকে অখন্ড রাখার আবেদন জানান অজিত এবং তাঁর অনুগামীরা। যদো তাঁদের আবেদনের প্রেক্ষিতে এনসিপি সুপ্রিমো কোনও উত্তর দেননি বলে জানা গিয়েছে।

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা