Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন শেখ হাসিনা

গান্ধি পরিবারের সঙ্গে এখনও শেখ হাসিনার সম্পর্ক কার্যত আত্মীয়ের মতোই। তাই মোদির শপথে যোগ দিতে এসেও গান্ধিদের সঙ্গে দেখা করলেন হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির তৃতীয়বাদ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন গতকাল। সেই শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবারই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী(Prime Minister of Bangladesh) শেখ হাসিনা(Sheikh Hasina)। সোমবার দুপুরে দিল্লির আইটিসি মৌর্য হোটেল গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস হাইলম্যান্ড সোনিয়া গান্ধি(Sonia Gandhi), রাহুল গান্ধি(Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধি(Priyanka Gandhi)। ৩জনকে একসঙ্গে দেখে আনন্দে তাঁদের জড়িয়ে ধরেন হাসিনা। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা হয় দেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং অতীতের নানা ঘটনা নিয়ে। ভুললে চলবে না, সোনিয়ার শাশুড়ি তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি বাংলাদেশকে পাকিস্তানের নাগপাশ থেকে স্বাধীন করে ছিলেন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের পরে তাঁর মেয়ে শেখ হাসিনা ও তাঁর এক বোনের নিরাপদে জীবনযাপন করার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিলেন ইন্দিরা। প্রথমে দিল্লি ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁরা ভারতের তত্ত্বাবধানেই ছিলেন। সেই সুবাদে গান্ধি পরিবারের সঙ্গে এখনও শেখ হাসিনার সম্পর্ক কার্যত আত্মীয়ের মতোই।

হাসিনা ভারতে এসেছিলেন গত শনিবার। এদিন দুপুরে তিনি ফেরত চলে গিয়েছেন ঢাকায়। তবে যাওয়ার আগে তিনি এদিন সাক্ষাৎ করেন গান্ধি পরিবারের সদস্যদের সঙ্গে। এর আগেও হাসিনা ভারতে এসেছেন। তবে সব সময় তিনি গান্ধি পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কেননা সরকারি সফরে বাঁধা গতের মধ্যেই সব কিছু করতে হয়। কিন্তু এবার হাসিনা এমন একটা সময়ে ভারতে এসেছিলেন যখন সেভাবে সরকারি কাজ কিছুই ছিল না। তাই গতকাল মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আগে যেমন হাসিনা গিয়ে লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেন, তেমনি এদিন দেখা করলেন গান্ধিদের সঙ্গে। অনেক সময়ই এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে মজবুত করে। আগামী দিনে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েই যদি এদেশে কংগ্রেস কেন্দ্রে সরকার গড়তে সক্ষম হয় তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যেকার অনেক অমীমাংসিত বিষয়ই হয়তো সুষ্ঠ সমাধানের পথে এগিয়ে যাবে, যার অন্যতম হল তিস্তা জলবন্টন চুক্তি। যদিও এই চুক্তি নিয়ে বেশ আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।

Auto Draft

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন