উদ্ধব বনাম শিন্ডে গোষ্ঠীর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল সাংবিধানিক বেঞ্চ

দেশের শীর্ষ আদালতে নয় মাস ধরে চলেছিল মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডে গোষ্ঠীর মামলার শুনানি শেষ হলেও বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। টানা নয় মাস ধরে চলা শুনানির শেষে দেশের সর্বোচ্চ আদালত কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সব পক্ষই। যদিও এদিন মামলার শুনানির শেষদিনে উদ্ধব ঠাকরে কেন আস্থা ভোটের মুখোমুখি না হয়ে ইস্তফার পথ বেছে নিলেন তা জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এম আর শাহ। আস্থা ভোটের মুখোমুখি না হয়ে যে সরকারের প্রধান পদত্যাগের রাস্তায় হেঁটেছেন সেই সরকারকে কীভাবে পুনর্বহাল করা সম্ভব সেই প্রশ্নও তুলেছে সর্বোচ্চ আদালত।

এদিন মামলার শুনানিতে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর আইনজীবী কপিল সিবল ও অভিষেক মণু সিংভি সওয়াল করতে গিয়ে বলেন, ‘মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি সরকারের সঙ্গে যা ঘটেছে তাতে শীর্ষ আদালতের উচিত হস্তক্ষেপ করা। আর তা না করা হলে গণতন্ত্রই চরম সঙ্কটে পড়ে যাবে। কোনও বিরোধী দলের সরকার ক্ষমতায় টিঁকে থাকতে পারবে না।’ দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনও একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ করে গণতন্ত্রকে খুন করেছে বলে অভিযোগ করেন সিব্বল।

তাঁর কথার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘এমন তো নয় যে উদ্ধব ঠাকরে সরকারকে বরখাস্ত করা হয়েছে। উনি তো আস্থা ভোটেরই মুখোমুখি হননি। যে সরকার আস্থা ভোটের মুখোমুখি হয়নি সেই সরকারকে কীভাবে পুনর্বহাল করা যায়?’ একই কথা বলেন বেঞ্চের অন্যতম বিচারপতি এম আর শাহ।  

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?