Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভায় শিবসেনার দফতর দেওয়া হল শিন্ডে গোষ্টীকে

বিজ্ঞপ্তিতে সই রয়েছে ডেপুটি সেক্রেটারি সুনন্দ চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় শিবসেনার জন্য বরাদ্দ  দফতরের চাবি তুলে দেওয়া হল শিন্ডে শিবিরের হাতে।  লোকসভার ডেপুটি সেক্রেটারির দফতর থেকে এই হস্তান্তর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়েছে। বিজ্ঞপ্তিতে সই রয়েছে ডেপুটি সেক্রেটারি সুনন্দ চট্টোপাধ্যায়ের। চিঠির প্রাপক দলের শিন্ডে গোষ্ঠীর শীর্ষ নেতা রাহুল রমেশ শেওয়ালে। চিঠিতে লিখেছেন, শিবসেনা (শিন্ডে গোষ্ঠীর) তরফ থেকে লোকসভার ১২৮ নম্বর ঘর তাদের জন্য বরাদ্দ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। রেফারেন্স নম্বর RS03/02/23, চিঠির তারিখ ১৮.০২.২৩। সেই চিঠির ভিত্তিতে লোকসভা সচিবালয় সংসদের ১২৮ নম্বর ঘর, যা উদ্ধব শিবিরের জন্য বরাদ্দ করা হয়েছিল,  সেই ঘর শিন্ডে শিবিরের জন্য বরাদ্দ করা হল। 

এই নির্দেশ এল সেইদিন যেদিন ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাস সিদ্ধান্ত নিয়েছে,  নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উদ্ধব শিবিরের দায়ের করা মামলা শুনানি শুরু হবে আগামীকাল। সেই খবরে রেশ মিটতে না মিটতে লোকসভা সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন শিবসেনার জন্য বরাদ্দ করা ঘর আগামীদিনে ব্যবহার করতে পারবে শিন্ডে শিবির।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কেন্দ্রে আসীন শাসকদলের অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সংসদের বিভিন্ন দফতরের আমলা-আধিকারিকেরা। তবে সবার নজর সুপ্রিম কোর্টের দিকে।  সুপ্রিম কোর্ট কী রায়ে মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতির চিত্র বদলে যাবে।

 আরও পডু়ন শিবসেনার মালিকানা নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা উদ্ধবের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র