অখিলেশের সঙ্গে বিরোধের জল্পনা উস্কে যোগীর সঙ্গে দেখা করলেন শিবপাল যাদব

বুধবার বিকেলেই জানা যায় ভাইপো অখিলেশের ওপর বেজায় চটেছেন কাকা শিবপাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাহলে কি আবার ভাঙনের পথে এগোচ্ছে অখিলেশের পরিবার? উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই সমাজবাদী দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশের বৌদি অপর্ণা যাদব। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অখিলেশের কাকা তথা প্রগতিশীল সমাজবাদী পার্টির সভাপতি শিবপাল যাদব। জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। প্রায় ২০ মিনিট বৈঠকও করেন তাঁরা। যদিও শিবপালের দলের সদস্যরা এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। কিন্তু ইতিমধ্যেই শিবপালের বিজেপিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা।

উল্লেখ্য, বুধবার বিকেলেই জানা যায় ভাইপো অখিলেশের ওপর বেজায় চটেছেন কাকা শিবপাল। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে থেকেই খারাপ হয়েছে তাঁদের মধ্যেকার সম্পর্ক। কিন্তু সেই অসন্তোষ চরমে উঠেছে যখন শিবপালকে আইনসভার বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণই জানাননি অখিলেশ। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কাউকেই মুখ খুলে দেখা যায়নি। তবে অখিলেশের সঙ্গে শিবপালের সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে আসার ২০ মিনিটের মধ্যেই সামনে আসে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিবপালের বৈঠকের খবর।

আজ অর্থাৎ বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় শপথ নিয়েছেন শিবপাল। শপথ গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে যখন তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তখন তিনি সরাসরি সেই প্রশ্ন উড়িয়ে না দিয়ে বলেন, আপাতত আমি বিধানসভার সদস্য হিসাবে কাজ করতে চাই। অন্য কোনও ব্যাপারে আমি এখন কথা বলতে চাই না।’ এরপর থেকেই ঘনীভূত হয়েছে রহস্য। আর সেই রহস্যকেই আরও একবার উস্কে দিল তাঁর এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?