‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহুদিনের জল্পনা, রাজনৈতিক টানাপোড়েন এবং কংগ্রেসের অন্দরের দীর্ঘ নেতৃত্ব-সংকটের অবসান ঘটিয়ে অবশেষে ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন কর্নাটকের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা এই কংগ্রেস নেতা। একইসঙ্গে এদিন সকালে নিজের সরকারি বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্দারামাইয়া পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং সেখানেই স্পষ্ট করেন, তাঁর উত্তরসূরি হিসেবে ডিকে শিবকুমারই দায়িত্ব নেবেন।

গত তিন বছর ধরে সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারের মধ্যে নেতৃত্ব নিয়ে চলা টানাপোড়েন রাজ্যের রাজনৈতিক মহলে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কংগ্রেসের অন্দরের এই দ্বন্দ্ব একাধিকবার সরকারকে অস্বস্তিতে ফেলেছে, এমনকি সরকার টিকিয়ে রাখা নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপেই পরিস্থিতির নিষ্পত্তি হয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। পদত্যাগের পর বেঙ্গালুরুর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বহু সমর্থক চোখের জল ধরে রাখতে পারেননি। কেউ তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন, কেউ আবার ‘সিদ্দারামাইয়া জিন্দাবাদ’ স্লোগান তোলেন। সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে সিদ্দারামাইয়া বলেন, ‘দলের স্বার্থই সর্বাগ্রে। সংগঠনের ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুনঃ কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাসিন্দার নির্মম মৃত্যু

অন্যদিকে, ডিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা। কংগ্রেস সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি শপথ নিতে পারেন। কর্নাটকের রাজনৈতিক মহল মনে করছে, এই নেতৃত্ব পরিবর্তন রাজ্যে কংগ্রেসের সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে পারে এবং আগামী নির্বাচনের আগে দলকে আরও সুসংহত করবে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে