একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকের কুর্সি বদল নিয়ে চরম নাটক চলছেই। গতকাল, মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠক করেন সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার। তারপরেই দীর্ঘ টানাপোড়েনের পর শোনা যায় কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে রাজি হয়েছেন বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া। কংগ্রেস সূত্রে খবর, আগামিকাল বৃহস্পতিবার পদত্যাগ করবেন তিনি। সিদ্দারামাইয়াকে রাজ্যসভার সাংসদ করে জাতীয় রাজনীতিতে আনার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। যার ফলে কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে ডি কে শিবকুমারের নামের উপরই শুধু সিলমোহর পড়ার অপেক্ষা। যদিও বিষয়টি ততটা সোজা হবে না বলেই কংগ্রেস সূত্রে খবর। ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী হলে, একাধিক উপ-মুখ্যমন্ত্রীত্ব কংগ্রেস হাইকম্যান্ডের কাছে দাবি করেছে সিদ্দারামাইয়ার গোষ্ঠীর বিধায়করা। যাকে কেন্দ্র করে ফের জট বেঁধেছে। আদৌ শিবকুমার সেই প্রস্তাবে রাজি হবেন কিনা বলা মুশকিল।

আরও পডুন: সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার গোষ্ঠীর দাবি, একাধিক উপ-মুখ্যমন্ত্রী করলে তবেই ক্ষমতা দুই শিবিরে সমান ভাগে ভাগ হবে। সঙ্গে সিদ্দা গোষ্ঠীর নেতাদের দাবি, কর্নাটকের প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে তাঁদের শিবির থেকেই কাউকে আনতে হবে। এই দাবিগুলির জেরে ফের চাপে পড়েছে কংগ্রেস হাইকমান্ড। এখন দেখার সিদ্দারামাইয়ার গোষ্ঠীর দাবিগুলি মেনে নেয় কিনা রাহুল-প্রিয়াঙ্কা-মল্লিকার্জুন খাড়গেরা। ২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটকে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি।

সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয়। কংগ্রেসের একাংশ চেয়েছিলেন, সিদ্দারামাইয়া বনাম ডি কে শিবকুমারের লড়াই বন্ধ করতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের রাজ্যে ফিরে যান। তিনিই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। যদিও খাড়গে নিজে মুখ্যমন্ত্রী হতে রাজি হননি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল