সিকিমে দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের ৫ পর্যটক ও গাড়ির চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল মহারাষ্ট্রের ৫ পর্যটকের। সিকিমে ঘুরতে এসে ওই পর্যটকের দল দুর্ঘটনার কবলে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল মহারাষ্ট্রের ৫ পর্যটকের। সিকিমে ঘুরতে এসে ওই পর্যটকের দল দুর্ঘটনার কবলে পড়েন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর সিকিমে।

জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচুং চুংখাং সড়কের লাচুং থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে খেদুম’য়ে দূর্ঘটনাটি ঘটে। শনিবার রাত ৮টা নাগাদ এই দুর্ঘটনার কবলে পড়েন মহারাষ্ট্রের ৫ পর্যটক। সিকিম প্রশাসন সুত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে ১৪ বছরের এক কিশোর, তার নাম জয়ান পারমার, হিরাল পারিমিয়া নামে ১৫ বছরের এক কিশোরী, দেবাংশী পারিমিয়া নামের ১০ বছরের কিশোরী, ৩৭ বছরের মহিলা তোরাল পারিমিয়া ও ৪০ বছরের এক ব্যক্তি সুরেশ পারিমিয়া। এছাড়া গাড়ির চালক সামী বিশ্বকর্মা। ওই ৫ পর্যটকের দলটি মহারাষ্ট্র থেকে সিকিমে ঘুরতে এসেছিলেন।

এদিন লাচুং থেকে ফেরার পথে বাঁক নিতে গিয়ে খাদুমের কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এর পর খবর পেয়ে রাতেই স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শনিবার রাতে উদ্ধার কাজ  সম্পূর্ণ না হওয়ায় রবিবার সকালে আবার উদ্ধার কাজে নামে সেনা জওয়ানরা। উদ্ধার করা হয় ৫ পর্যটকের মৃতদেহ। গাড়ির ড্রাইভার প্রথমে নিখোঁজ ছিল। কিন্তু অনেক তল্লাশি চালানোর পর তাঁর মৃতদেহের সন্ধান মেলে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। কী ভাবে দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সিকিম পুলিশ

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪